এক্সপ্লোর

ঘুড়ি ওড়ানোর চিনা মাঞ্জায় নিষেধাজ্ঞা হাইকোর্টের, নিষিদ্ধ সিন্থেটিক সুতোও, কঠোরভাবে পালন, প্রচারের নির্দেশ রাজ্যকে

ঘুড়ি ওড়ানোয় ব্যবহৃত চিনা মাঞ্জা ও সিন্থেটিক সুতোর ব্যবহার নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট।বিগত কয়েক বছর ধরে কলকাতায় চিনা মাঞ্জায় জখম হয়েছে একাধিক মানুষ। ঘটেছে মৃত্যুও। এর প্রেক্ষিতে চিনা মাঞ্জার ব্যবহার বন্ধের দাবিতে, হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী।

সৌভিক মজুমদার, কলকাতা: ঘুড়ি ওড়ানোয় ব্যবহৃত চিনা মাঞ্জা ও সিন্থেটিক সুতোর ব্যবহার নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। বিগত কয়েক বছর ধরে কলকাতায় চিনা মাঞ্জায় জখম হয়েছে একাধিক মানুষ। ঘটেছে মৃত্যুও। এর প্রেক্ষিতে চিনা মাঞ্জার ব্যবহার বন্ধের দাবিতে, হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। এর আগে গত ২৫ মার্চ, চিনা মাঞ্জার ব্যবহার বন্ধের নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। হাইকোর্ট জবাব তলব করলে, সেকথা জানায় রাজ্য।কিন্তু মামলাকারীর অভিযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কোনও প্রচার হয়নি। ফলে চিনা মাঞ্জার ব্যবহারও বন্ধ হয়নি। যার প্রেক্ষিতে মঙ্গলবার ঘুড়ি ওড়ানোয় ব্যবহৃত চিনা মাঞ্জা ও সিন্থেটিক সুতোর ব্যবহার নিষিদ্ধ করল হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ রাজ্য সরকারকে কঠোরভাবে মানতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যাপক ভাবে প্রচার চালানোরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ১৭ মে একবালপুরে চিনা মাঞ্জায় গুরুতর জখম হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার মামলাও যুক্ত হয় আইনজীবীর দায়ের করা মামলার সঙ্গে। এর আগে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর হাওড়ার বাসিন্দা হাইকোর্টের আইনজীবী দম্পতি মেয়েকে নিয়ে নিজেদের নতুন গাড়িতে চড়ে ইকোপার্কে আসছিলেন। গাড়ির সান রুফ দিয়ে মুখ বের করে দাঁড়িয়েছিল তাঁদের ১০ বছরের মেয়ে জয়নিনি। মা উড়ালপুল পার হওয়ার পর দম্পতি দেখতে পান, মেয়ের গলায় গভীর ক্ষত। বোঝা যায়, ঘুড়ির মাঞ্জাতে লেগেই বিপত্তি। ২১ অক্টোবর, ২০১৮-তে মা উড়ালপুলের ওপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময়, চিনা মাঞ্জায় গলা কেটে যায় হাওড়ার বাসিন্দা সুরেশ মজুমদারের। ওই বছরই ২ ডিসেম্বর,মা উড়ালপুল দিয়ে স্কুটারে করে যাওয়ায় সময় চিনা মাঞ্জার ঘষায় জখম হন এক চিকিতসক। এরপর ২০১৯-এর ১০ জানুয়ারি, মা উড়ালপুল দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জায় ঠোঁট কেটে যায় হাওড়ার বাসিন্দা এক যুবকের। ঠিক এক মাসের মাথায় ১০ ফেব্রুয়ারি, বারুইপুরের রেল ওভারব্রিজ দিয়ে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জায় জখম হন বছর তেত্রিশের এক যুবক। ২০১৬ সালে গোটা দেশে চিনা মাঞ্জা তৈরি, বিক্রি, কেনা ও ব্যবহার নিষিদ্ধ করেছে জাতীয় পরিবেশ আদালত। সুপ্রিম কোর্ট ওই নির্দেশ বহাল রেখেছে। কিন্তু, তার পরেও সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাজারে বিক্রি হচ্ছে ধারাল এই সুতো। এবার সেই চিনা মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget