এক্সপ্লোর

শিশুপাচারকাণ্ডে গ্রেফতার আরও দুই চিকিৎসক, হোম, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ওপর নজরদারির নির্দেশ

কলকাতা: শিশুপাচারকাণ্ডে গ্রেফতার আরও দুই চিকিৎসক। এনিয়ে শিশুপাচারকাণ্ডে ১০ দিনে ২০ জনকে গ্রেফতার করল সিআইডি। গতকাল বেহালার এক হাসপাতালের চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাস ও কলেজ স্ট্রিটের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের চিকিত্সক দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয়। সল্টলেকের বাসিন্দা চিকিৎসক দিলীপ ঘোষ বিজেপি-র রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য। বিধাননগর পুর নির্বাচনেও বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এই চিকিৎসক। তবে তিনি হেরে যান। তাঁকে ও বেহালার পর্ণশ্রীর বাসিন্দা চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে গতকাল ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র গোয়েন্দারা। পরে তাঁদের গ্রেফতার করা হয়। এদিকে, শিশুপাচারকাণ্ডে বিজেপি নেতা চিকিত্সক দিলীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর, তাঁকে সাসপেন্ড করেছে দল। যদিও বিরোধীদের কটাক্ষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ দলে থাকাকালীনই শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গা বাঁচানোর কৌশল।

শিশুপাচার চক্রের অন্যতম চাঁই যে কয়েকজন চিকিৎসক, তা নিয়ে মোটামুটি নিশ্চিত সিআইডি গোয়েন্দারা। এর আগে বাদুড়িয়ার বাসিন্দা জাকির মোল্লা অভিযোগ করেন, তাঁর মেয়ের সদ্যোজাতকে চিকিত্সার নামে ২০১৪ সালে কলকাতায় এনেছিলেন বাদুড়িয়াকাণ্ডে ধৃত চিকিৎসক তপন বিশ্বাস। এখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ধৃত তপন বিশ্বাসকে জেরা করে খোঁজ মেলে দুই চিকিৎসক দিলীপ ঘোষ ও নিত্যানন্দ বিশ্বাসের।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তেঁতুলিয়া মাঠ থেকে গতকাল উদ্ধার করা হয় ৩ সদ্যোজাতকে। কোথা থেকে কীভাবে শিশুগুলি ওখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এসবের মধ্যেই আজ নবান্নে সন্দেহজনক নার্সিংহোম ও হোমের তালিকা তুলে দেবে সিআইডি। তালিকায় কলকাতার ৪-৫টি নার্সিংহোমের নাম রয়েছে বলে সূত্রের খবর।

শিশুপাচারকাণ্ডে স্থানীয় প্রশাসনকে সরকার পরিচালিত হোমগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উপরেও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে শিশুকল্যাণ দফতরকে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget