এক্সপ্লোর

সিএমআরআই: হামলাকারীদের ভয়ে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক, কর্মী, রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষী

কলকাতা: এক রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে তাণ্ডবলীলা। আর তার জেরে চরম ভোগান্তিতে অন্য রোগী ও তাদের পরিবার। এক বৃদ্ধ দম্পতি বুধবার সিএমআরআইতে এসেছিলেন ডাক্তার দেখাতে। কিন্তু, আরোগ্য প্রতিষ্ঠানে এই তাণ্ডবলীলা দেখে তাঁরাই আরও অসুস্থ হয়ে পড়েন। মনে হচ্ছিল প্রাণে বেঁচে কোনওমতে হাসপাতাল থেকে বেরোতে পারলে বাঁচেন। আরেক মহিলা তাঁর শাশুড়ির সঙ্গে সিএমআরআইতে আসেন দেড় বছরের মেয়েকে ডাক্তার দেখাতে। ফিরলেন আরও দুঃসহ অভিজ্ঞতা নিয়ে। হাসপাতালের কর্মীদের তো আরও বেগতিক দশা। বিক্ষোভকারীরা যখন হাসপাতালের ভিতরে ঢুকে জিনিসপত্র আছড়ে ফেলছে, তখন প্রাণভয়ে সেখানে ছুটোছুটি শুরু করে দেন। কেউ কেউ আবার প্রাণভয়ে হাসাপাতালেরই বিভিন্ন ঘরে লুকিয়ে পড়েন। এই পরিস্থিতি দেখে বিক্ষোভকারীদের নিরস্ত করতে এগিয়ে যান হাসপাতালের এক নিরাপত্তারক্ষী।কিন্তু, যারা পুলিশকে তোয়াক্কা করছে না, তারা কি হাসপাতালের কর্মীকে দেখে পিছু হঠার বান্দা! উল্টে ওই নিরাপত্তারক্ষীকেই মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। চড়, ঘুষি, লাথি...কিছুই বাদ যায়নি! সকাল থেকেই টিভির পর্দায় এসব ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সিএমআরআইতে ভর্তি রোগীদের পরিবার। নিজের লোকের খবর নিতে তাঁরা ঘন ঘন ফোন করতে শুরু করেন এনকোয়ারিতে। কিন্তু, হামলাকারীরা ততক্ষণে এনকোয়ারি বিভাগ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ফলে ফোনে সাড়া মেলেনি। পড়িমড়ি করে হাসপাতালে ছুটে আসেন রোগীর পরিবারের সদস্যরা। তাঁরাও ১৬ বছরের কিশোরীর মৃত্যুতে ব্যথিত। কিন্তু, এই মানুষগুলির প্রশ্ন, এভাবে ভাঙচুর করে কী লাভ? তাতে তো আর মৃত ব্যক্তি ফিরে আসবে না! হাসপাতালের তরফে গাফিলতি থাকলে সেটা যদি অপরাধ হয়, তাহলে আইন হাতে তুলে নেওয়াও তো তাই। যে নিরাপত্তারক্ষী কয়েকটা হাজার টাকার জন্য চাকরি করেন, তাকে পিটিয়ে তো হাসপাতালকে শিক্ষা দেওয়া যাবে না। তার জন্য দরকার আইনানুগ তদন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Birbhum News | গ্রেফতার করা হয়েছে বীরভূমের মিনার মণ্ডলকে, নিয়ে যাওয়া হয়েছে থানায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget