এক্সপ্লোর

Corona Vaccine Update: কাল শুরু টিকাকরণ, শহরের বিভিন্ন হাসপাতালে পৌঁছচ্ছে ভ্যাকসিন

শনিবার সকাল ৯ টা থেকে রাজ্যের মোট ২১০ টি জায়গায় হবে টিকা দেওয়া...

কলকাতা: কলকাতা পুরসভার বালিগঞ্জ স্টোর থেকে আজ আরও কয়েকটি জায়গায় বণ্টন করা হবে ভ্যাকসিন। গতকাল এই স্টোরে ৭৭ হাজার ভ্যাকসিন সংরক্ষণ করা হয়।

তার কিছু অংশ, ১৬ তারিখ টিকাকরণের জন্য কলকাতার ৪টি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ৩টি বেসরকারি হাসপাতাল ও ৪টি সরকারি হাসপাতালে আজ বণ্টন করা হবে। ৩টি বেসরকারি হাসপাতাল হল, ঢাকুরিয়া আমরি, অ্যাপোলো ও আর এন টেগোর হাসপাতাল।

এছাড়াও, যে তিনটি সরকারি হাসপাতালে আজ করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে সেগুলি হল, এম আর বাঙুর, বি সি রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা আইডি হাসপাতাল ও আলিপুরের কমান্ড হাসপাতাল।

শনিবার থেকে রাজ্য তথা শুরু হবে টিকাকরণ। সকাল ৯ টা থেকে ২০৭টি সরকারি হাসপাতাল সহ ২১০ টি জায়গায় হবে টিকা দেওয়া।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দুপুর ১ টা থেকে টিকাকরণ কর্মসূচি নবান্ন থেকে ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী। টিকা নেওয়ার পর কয়েক জনের সঙ্গে কথাও বলতে পারেন তিনি।

বুধবার জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কোভিশিল্ডের ডোজ। আর বৃহস্পতিবার গ্রিন করিডর করে টিকা পৌছল শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে।

বৃহস্পতিবার বেলা ১২টা ২০ নাগাদ বাগবাজার স্টোর থেকে রওনা হয় টিকার গাড়ি। ১ হাজার ৯৫০ ডোজ কোভিশিল্ড নিয়ে আরজি কর হাসপাতালের পৌঁছয় মাত্র ৯ মিনিটে।

প্রায় ৩ হাজার ডোজ টিকা নিয়ে আরজিকর থেকে ৮ মিনিটের মধ্যে গাড়ি পৌঁছয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরজি কর ও কলকাতা মেডিক্যালের পাশাপাশি, এদিন করোনার টিকা পৌঁছে দেওয়া হয় এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালেও।

কলকাতা মেডিক্যালে টিকা পৌঁছে দেওয়ার পর ৪ হাজার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয় এনআরএস হাসপাতালে। সময় লাগে মাত্র ৬ মিনিট।

এনআরএস থেকে গাড়ি রওনা হয় ন্যাশনাল মেডিক্যালের উদ্দেশে। মাত্র ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে দেওয়া হয় ১ হাজার ৬০০ ডোজ টিকা।

এসএসকেএমে পাঠানো হয় ৪ হাজার ২৫০টি ডোজ। সময় লাগে ৪ মিনিট। সেখান থেকে ৫ মিনিটের মধ্যে ৮৫০টি টিকা পৌঁছে দেওয়া হয় চিত্তরজন সেবা সদনে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৬ তারিখ সরকারি হাসপাতালের পাশাপাশি, ৩টি বেসরকারি হাসপাতালেও শুরু হবে ভ্যাকসিনেশন। সেই জন্য শুক্রবার সকালে কোভিশিল্ড পাঠানো হবে ঢাকুরিয়া আমরি, অ্যাপোলো ও আর এন টেগোর হাসপাতালে।

পাশাপাশি বালিগঞ্জ ফাঁড়ির ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর থেকে ভ্যাকসিন পাঠানো হবে কলকাতা পুরসভার বিভিন্ন বরোর ভ্যাকসিনেশন সেন্টারে যেখানে আইস লাইন্ড রেফ্রিজারেটর আছে। শুক্রবার টিকা পাঠানো হবে কমান্ড হাসপাতালেও।

কোরনার টিকা পৌঁছনোর মধ্যেই এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার অস্থায়ী কর্মীরা। দাবি, টাকা বাড়ানোর পাশাপাশি তাঁদেরকেও দিতে হবে করোনার টিকা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget