এক্সপ্লোর

মেট্রোয় আলিঙ্গন, যুগলকে টেনে নামিয়ে বেদম মার, নিন্দার ঝড় নানা মহলে

কলকাতা: কলকাতার বুকে ফের নীতি-পুলিশি!মেট্রোয় প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীর আলিঙ্গন।মেট্রো থেকে নামিয়ে যুগলকে গণপ্রহার! সোমবার রাত তখন পৌনে দশটা। ভিড়ে ঠাসা দমদমগামী মেট্রো। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দরজার কাছে আলিঙ্গনবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে ছিলেন এক তরুণ ও তরুণী। এটা চোখে পড়তেই প্রতিবাদ জানান যাত্রীদের একাংশ! একজন প্রবীণ যাত্রী বলেন, কেন মেট্রোয় পরস্পরকে আলিঙ্গন করা হবে? ওরা তো পার্ক স্ট্রিটের কোনও পানশালায় গিয়ে এসব করতে পারে! ঠাণ্ডা গলায় তরুণ বলেন, আমাদের আলিঙ্গনে অন্য সহযাত্রীদের কী সমস্যা হচ্ছে? উত্তর খুঁজে না পেয়ে মেজাজ সপ্তমে ওঠে ওই প্রবীণ যাত্রীর! তিনি আরও জোরে চিৎকার করতে শুরু করেন! যুগল কিন্তু তাতেও মেজাজ হারায়নি। তরুণী বলেন, ভিড়ের মধ্যে যদি আমরা নিজেদের সিকিওরিটির ব্যবস্থা করে নিই, তা হলে আপনার সমস্যা কোথায়? একথা শুনেই, আরও চটে যান ওই প্রৌঢ। দু’জনকেই গালিগালাজ করে উচিত শিক্ষা দেওয়ার শাসানি দেন তিনি। তরুণকে উদ্দেশ্য করে প্রৌঢ় বলেন, নিজেকে সলমন খান মনে করছে! এ কথা শুনে, হাসিমুখে সহযাত্রীদের উদ্দেশে তরুণ বলেন, আপনারা সবাই শুনলেন তো? উনি (প্রৌঢ়)কিন্তু আমাকে সলমন খান বললেন। আমি এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি। কটাক্ষটা হয়তো হজম হয়নি বাকিদের। মেট্রোর এক যাত্রী হুমকির সুরে বলেন, এ ভাই, বড্ড বেশি কথা বলছ কিন্তু! যুগলের উদ্দেশে কেউ বললেন, দমদমে নাম, তোদের দেখছি! এরপর যা ঘটে, তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না ওই দু’জন। দমদমে মেট্রোর দরজা খুলতেই যুগলকে হিড় হিড় করে টেনে নামানো হয়! প্ল্যাটফর্মের দেওয়ালে ঠেসে ধরে শুরু হল বেদম মার! সঙ্গীকে বাঁচাতে তখন অসহায়, উদভ্রান্ত তরুণী! কিল-চড়-ঘুসি-লাথির মাঝে ঢুকে সামনে থেকে জাপটে ধরেন তরুণকে! আড়ালের চেষ্টা করেন! তাতেও থামেনি তাণ্ডব! গণপ্রহারের শিকার হন তরুণীও! গণপ্রহারে অংশগ্রহণকারীদের প্রায় প্রত্যেকেই মধ্যবয়সী, প্রৌঢ় বা প্রবীণ! যুগলকে বাঁচাতে এগিয়ে আসেন কয়েক জন তরুণ এবং মহিলা। যুগলকে উদ্ধার করে তাঁরা সিঁড়ির নীচের দিকে এগিয়ে দেন। সোমবার রাতের মেট্রোর এই ছবি দেখে, অনেকেই বলছেন, কলকাতাও কি তলে তলে এত অসংবেদনশীল হয়ে গিয়েছে! ‘সিটি অফ জয়’-তে এ কোন ‘নীতি পুলিশি’!!! ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সোশাল মিডিয়া। অনেকেই বলছেন, প্রকাশ্যে কোনও মহিলাকে নিগৃহীত হতে দেখে কিম্বা কোনও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই তৎপরতা কোথায় থাকে তথাকথিত প্রগতিশীলদের!!!!!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Fitness : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Fitness : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
Embed widget