এক্সপ্লোর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে রেজাল্ট নিয়ে বেনিয়ম, ‘টিউশনে ফল প্রকাশ’

‘শ্যামবাজারের কাছে এক কলেজের জার্নালিজমের অধ্যাপক যিনি বিশ্ববিদ্যালয়েও পড়ান, তিনি নিজের টিউশনে রেজাল্ট জানিয়ে দেন।’

কলকাতা: ২০১৭ সালের ব্যাচ। ‘ফোর্থ সেমেস্টার’- এর পরীক্ষা শেষ হয়েছে ২০১৯ সালের নভেম্বর মাসের ২৮ তারিখ। ৬০ জন পড়ুয়ার ফল প্রকাশ করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সময় লাগল ৮ মাস। আড়াইশো দিন পর পড়ুয়ারা রেজাল্ট জানল ঠিকই তবে হাতে পেল না মার্কশিট। সম্ভবত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার কোনও বিভাগীয় কর্মী ফোনে ফোনে পড়ুয়াদের রেজাল্ট জানালেন। শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয় ভারতের সেরা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ তালিকায় থাকলেও গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের এমন ‘বেনিয়ম’ এবং ‘অব্যবস্থা’ এড়িয়ে যাওয়ার নয়।

রেজাল্ট দেরিতে প্রকাশ, সময়ে পরীক্ষা না হওয়া এই বিভাগের দীর্ঘদিনের রোগ। তার ওপর ‘অভিভাবকহীন’ থাকা!  অতীতে ডঃ তপতী বসু, ডঃ সৌমেন্দ্রনাথ বেরার মতো অধ্যাপকরা এই বিভাগের প্রধান ছিলেন। মাঝে দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন রেজিস্ট্রার বাসব চৌধুরী। এখন দায়িত্বে লাইব্রেরি সায়েন্সের বিভাগীয় প্রধান পীযূষ কান্তি পানিগ্রাহী।

পড়ুয়াদের অভিযোগ, ‘সেকেন্ড সেমেস্টার’ দেওয়ার একবছর পর ‘থার্ড সেমেস্টার’ হয়েছে। সেটাও রীতিমতো ‘প্রতিবাদ করে পরীক্ষা আদায়’ করে নিয়েছেন তাঁরা। এখন যারা ‘থার্ড সেমেস্টার’-এ, তাঁরা জানেন না, কবে হবে ‘ফোর্থ সেমেস্টার’! আর যে পড়ুয়ারা ডিসেম্বরে ‘ফার্স্ট সেমেস্টার’ দিয়েছেন তাঁরা সন্দিহান কবে হবে পরের পরীক্ষা। করোনা এবং লকডাউনের মধ্যে ‘অনিশ্চয়তা’ বাড়ছে আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়েও। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই অনেকে বেশ চিন্তিত।

তবে এসবের মধ্যে বেনজির ভাবে টিউশনে ফল প্রকাশের বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে শোরগোল। পড়ুয়াদের একাংশের অভিযোগ, ‘শ্যামবাজারের কাছে এক কলেজের জার্নালিজমের অধ্যাপক যিনি বিশ্ববিদ্যালয়েও পড়ান, তিনি নিজের টিউশনে রেজাল্ট জানিয়ে দেন।’ আর তারপরই রেজাল্ট নিয়ে বিভাগীয় প্রধানকে ফোনাফুনি শুরু করেন পড়ুয়ারা।

যদিও অধ্যাপক পীযূষ কান্তি পানিগ্রাহী জানিয়েছেন, “মার্চেই রেজাল্ট তৈরি হয়ে গিয়েছিল। তবে লকডাউনের কারণে তা বের করা সম্ভব হয়নি।” আরও একধাপ এগিয়ে তাঁর দাবি, “অতীতে একবছর লেগে যেত, এখন তো তাড়াতাড়িই রেজাল্ট বার করা হচ্ছে।” ফলপ্রকাশে বিলম্বের কারণে অনেক পড়ুয়াই নেট পরীক্ষায় বসতে পারেননি বলেও অভিযোগ। বেনিয়ম এবং এভাবে ‘টিউশনে ফলপ্রকাশ’ ও চূড়ান্ত ‘অব্যবস্থা’ নিয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না, বলবে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget