এক্সপ্লোর

‘অবসাদে’ রোগীর ‘মরণঝাঁপ’

কলকাতা: চারদিনের ব্যবধানে শহরে তিন অস্বাভাবিক মৃত্যু। আবারও সামনে আসছে সেই মানসিক অবসাদের তত্ত্ব। পূর্ব যাদবপুরের বাসিন্দা ধ্রুবপ্রসাদ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বছর পঁচাত্তরের বৃদ্ধ। শুক্রবার কেমো থেরাপির জন্য ভর্তি করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। শনিবার সকাল ৭টা নাগাদ কেমো থেরাপির প্রস্তুতি চলছিল। সে সময় রোগীর আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। নার্সদের সঙ্গে রোগী সহযোগিতা করছিলেন না বলেও অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে নিজের বেড থেকে উঠে বারান্দার দিকে যান বৃদ্ধ। পুলিশ সূত্রে খবর, এরপরই হাসপাতালের ৭ তলার বারান্দা থেকে ঝাঁপ দেন রোগী। একটি শেডের ওপর গিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোগীর। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্যান্সার মানেই যে মৃত্যু অনিবার্য সবক্ষেত্রে তেমনটা নাও হতে পারে। সঠিক চিকিৎসা হলে ক্যান্সার মোকাবিলা সম্ভব। কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ রোগভোগের অবসাদ মানুষকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে। ময়নাতদন্তের জন্য আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অবসাদের জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Mamata Banerjee | বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি | সাহস থাকলে বিজেপিতে যোগ দিন : মমতা বন্দ্যোপাধ্যায়
Naushad Siddiqui:
Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget