এক্সপ্লোর

ধৃত কোঠারির জাল চিকিৎসক অজয় তিওয়ারি আদতে বি.কম পাশ!

কলকাতা: বি. কম পড়েই চিকিৎসক!!! কোঠারির মতো নামজাদা হাসপাতালে ২১ বছর ধরে রোগী দেখা! বেলভিউয়ের নরেন পাণ্ডের পর অন্যন্য কীর্তির আরেক কারিগর, ধৃত জাল চিকিৎসক অজয় তিওয়ারি। সিআইডি সূত্রে দাবি, এই বিদ্যে নিয়েই শহরের ৫ ক্লিনিকে পসার জমিয়েছিলেন অজয় তিওয়ারি। খিদিরপুরের বাবুবাজার থেকে পাহারপুর রোড, গার্ডেনরিচ, কলুটোলা এবং সিআইটি রোডের ফিলিপ্স মোড়ে চেম্বার রয়েছে ধৃত অজয় তিওয়ারির। সিআইডি সূত্রে দাবি, ১৯৯৬ সালের ১৭ অগাস্ট থেকে কোঠারি মেডিক্যাল সেন্টারে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে কাজ করেছেন অজয় তিওয়ারি। এন্ডোস্কোপিও করতেন তিনি। সিআইডি সূত্রে এও দাবি, আইজলের এক চিকিত্সকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতেন অজয় তিওয়ারি। তবে ধৃতের এমবিবিএস ডিগ্রি ভুয়ো। তিনি বি.কম নিয়ে পড়াশোনা করেছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। কিন্তু কীভাবে সবার চোখে ধুলো দিয়ে ২১ বছর ধরে কোঠারির মতো নামজাদা হাসপাতালে চিকিত্সা চালিয়ে গেলেন ধৃত অজয় তিওয়ারি? এবিষয়ে কোঠারি মেডিক্যাল সেন্টারের সিইও রাজেশ ওয়াঘমারে-র দাবি, অজয় তিওয়ারি কোঠারি মেডিক্যাল সেন্টারের ভিসিটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন। ১৯৯৬ সালে তৎকালীন কর্তৃপক্ষের সম্মতিতেই কাজ শুরু করেন। অসম মেডিক্যাল কাউন্সিলের অধীনে তাঁর এমবিবিএস ডিগ্রি আছে বলে দাবি করেছিলেন অজয় তিওয়ারি। রাজ্যে কর্মরত সকল চিকিৎসকেরই পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে সরকার। তারপর থেকেই কোঠারিতে আসা বন্ধ করে দেন অজয়। সিআইডি সূত্রে খবর, ডাক্তারি না পড়েই ডাক্তারি করলেও, বিমানচালকের প্রশিক্ষণ নিয়েছিলেন ধৃত অজয় তিওয়ারি! আপাতত এই কীর্তিমানের আস্তানা সিআইডি হেফাজতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget