এক্সপ্লোর

অবশেষে উদ্ধার পর্বতারোহী রাজীব ভট্টাচার্যর দেহ, এখনও নিখোঁজ গৌতম ঘোষ, পরেশ নাথ

কাঠমাণ্ডু: ৬ দিন পর, অবশেষে ধৌলাগিরি থেকে উদ্ধার হল পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ। কিন্তু, এখনও খোঁজ নেই দুই এভারেস্ট-অভিযাত্রী গৌতম ঘোষ এবং পরেশ নাথের। সুভাষ পালের দেহও উদ্ধার করা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়ার জেরে থমকে গিয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, চলছে রাজীব ভট্টাচার্যর দেহ নামিয়ে আনার কাজ। সূত্রের খবর, রাজীবের দেহ নিয়ে শেরপারা ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প টু-এর দিকে রওনা দিয়েছেন। ১১ এপ্রিল কাঠমাণ্ডু থেকে ধৌলাগিরির উদ্দেশে অভিযান শুরু করেন রাজীব৷ প্রথমে ধৌলাগিরি বেসক্যাম্পে পৌঁছন তিনি৷ সেখান থেকে প্রথমে ক্যাম্প ওয়ান৷ তারপর ক্যাম্প টু৷ ১৯ মে ক্যাম্প থ্রি হয়েই ধৌলাগিরি শৃঙ্গজয় করেন রাজীব৷ কিন্তু, ফেরার সময়ই স্নো-ব্লাইন্ডনেসের শিকার হন তিনি৷ দেখা দেয় অক্সিজেনের সমস্যা। পাশাপাশি,ক্লান্তি গ্রাস করতে থাকে রাজীবকে৷ ধৌলাগিরির বুকে লুটিয়ে পড়েন রাজীব। এদিকে তিনদিন পেরিয়ে গেলেও এখনও এভারেস্টের বুকে নিখোঁজ দুই পর্বতারোহী গৌতম ঘোষ ও পরেশ নাথ। উদ্ধার করা যায়নি আর এক পর্বতারোহী সুভাষ পালের দেহ। আবহাওয়া খারাপ থাকায় এখনও পর্যন্ত ক্যাম্প টু-এর উদ্দেশে রওনা দিতে পারেননি শেরপারা। আকাশ পরিষ্কার হলে, তবেই শুরু হবে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে এবার গোদের উপর বিষফোঁড়ার মতো সামনে এসে গেল অভিযান বন্ধের সময়সীমা! নিয়ম আছে। আইন আছে। কিন্তু, উদ্বিগ্ন মন কি আর এতকিছু মানে! তাই, তার আর্তি, দিক না, আর ক’টা দিন সময়! পাহাড়ে হারিয়েছে রাজীবের প্রাণ। এভারেস্টের কোলে এখনও লুকিয়ে গৌতমের খবর। একদিকে শোক, অন্যদিকে উৎকণ্ঠা! বুধবার কাঠমান্ডুতে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি! এমনই এক অভিযানে, এই তুষার ঢাকা শৃঙ্গেই চিরদিনের মতো হারিয়ে গিয়েছিলেন ছন্দা গায়েন। যাঁর দেহ আজও ঘরে ফেরেনি। কিন্তু প্রিয়জনকে এভারেস্টে ছেড়ে যেতে চান না অন্য অভিযাত্রীদের পরিজনেরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
Embed widget