এক্সপ্লোর

এবার বেহালায় সিপিএম নেতার বাড়িতে গুলি, অভিযুক্ত তৃণমূল

কলকাতা: মর্জিমতো ভোট করাতে না পারায় বেহালার সিপিএম নেতা অরিন্দম ঝা-র বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে!   অভিযোগ, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আচমকাই গুলির শব্দে ঘুম ভাঙে এই সিপিএম নেতা ও তাঁর পরিবারের লোকেদের। প্রতিবেশীদের দাবি, বাইকে করে এক দুষ্কৃতী এসে বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর পালিয়ে যায়।   বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সেনহাটি বাজারের কাছে থাকেন অরিন্দম। গত পুরভোটে ১২০ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে কী কারণে হামলা হল বেহালার এই সিপিএম নেতার বাড়িতে? অরিন্দম বলছেন, ভোটের দিন ৪০-৫০ জন লোক নিয়ে তৃণমূল ক্যাম্পে বসেছিল। কমিশন তুলে দেয়। ওরা ভাবে আমি করেছি। সেই কারণেই আমার বাড়িতে হামলা চালানো হল।   এই সিপিএম নেতার মা বলেছেন, তৃণমূল ভোটের দিন অ্যাম্বুলেন্সে করে লোক নিয়ে যাচ্ছিল। নির্বাচন কমিশন ধরে ফেলে। সেই আক্রোশেই তাঁদের বাড়িতে গুলি চালানো হল।   মঙ্গলবার রাতে বাড়ি থেকে আর বের হননি এই সিপিএম নেতা। বুধবার সকালে দেখেন, বাড়ির সামনে পড়ে রয়েছে গুলির খোল। বাড়ির দেওয়ালে গুলির চিহ্ন! পুলিশ এসে গুলির খোলগুলি নিয়ে গিয়েছে। মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।   এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বেহালা পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থী কৌস্তভ চট্টোপাধ্যায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।   এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।   বিরোধীরা কটাক্ষ করে বলছে, বাঘাযতীনে তো সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা গিয়েছে। তারপরেও কাউকে গ্রেফতার করা হয়নি। শেষপর্যন্ত অভিযুক্ত তৃণমূল কর্মীরা নিজেরাই আদালতে গিয়ে জামিন নেয়। আর বেহালায় তো সিসিটিভি ফুটেজও নেই! এক্ষেত্রে কি গ্রেফতার হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE
Gobordanga News: ধৃত ভূগোলের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
CJP Protest: বাম ও SUCI-এর ছাত্র সংগঠন, যাদের কলেজে অস্তিত্ব নেই, আন্দোলনে ঢুকে পড়ে : মুখ্যমন্ত্রী
NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget