এক্সপ্লোর
শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার সোনার বিস্কুট, আটক তিন পাচারকারী

কলকাতা: শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার সোনা। আটক তিন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শিয়ালদা স্টেশনে তল্লাশি চালায় আরপিএফ। সন্ধে সাড়ে ৬টা নাগাদ দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ওঠার সময়, ৯-এর বি প্ল্যাটফর্ম থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭০টি সোনার বিস্কুট। সৌরভ শুক্ল, প্রবীণ শুক্ল ও কুলদীপ পাণ্ডে নামে ওই তিন পাচারকারীই উত্তরপ্রদেশের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নিকো পার্কের এক ব্যক্তির কাছ থেকে সোনার বিস্কুট নিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল।
Before You Go
Shyama Prasad Mukherjee : শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















