এক্সপ্লোর

টেট প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন জয়প্রকাশের

কলকাতা: প্রতারণা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। গ্রেফতার হওয়ার ২০ দিনের মাথায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

শুক্রবার, ১০ হাজার টাকা করে ২টি সিওরিটি বন্ডের বিনিময়ে জয়প্রকাশকে জামিন দেন বিচারপতি জয়মাল্য বাগচি। পাশাপাশি, পরবর্তী নির্দেশ পর্যন্ত সপ্তাহে ২ দিন মামলার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ারও নির্দেশ জয়প্রকাশকে দিয়েছেন বিচারপতি।

এদিন শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, প্রাথমিকভাবে আদালতের সামনে যে তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, তার ভিত্তিতে জয়প্রকাশ মজুমদারকে আটকে রাখা যায় না।

বিচারপতি বলেন, অভিযোগকারীদের বক্তব্য পুরোটা ঠিক নয়। তাঁরা অভিযোগ এনেছিলেন জয়প্রকাশ কোনও মামলাই করেননি, অথচ দেখা যাচ্ছে এই মামলার যিনি মূল সাক্ষী, তিনিই সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দু'জায়গায় মামলা করেছেন।

এরপরই বিজেপি নেতাকে জামিন দেন বিচারপতি। প্রসঙ্গত, টেট পরীক্ষার্থীদের প্রতারণা মামলায় গত মাসের ১৪ তারিখ টানা ৮ ঘণ্টা জেরার পর জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে ছিলেন তিনি।

জয়প্রকাশের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। ২১ জানুয়ারি তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিধাননগর আদালত। পুলিশ সূত্রে খবর, মামলার মাধ্যমে টেট পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য তিনি টাকা নিয়েছিলেন বলে গত বছর ২৮ আগস্ট বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

শুক্রবার জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তঁর আগে হাইকোর্ট থেকে শর্তস্বাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget