এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ যারা বিদেশে বাস করেন তাঁদের জন্য দিনটি খুব উপযুক্ত। সম্পত্তি নিয়ে অশান্তি মিটে যেতে পারে। বাড়িতে পূজা পাঠের জন্য মানসিক আনন্দ। ব্যবসায় দিনটি ভাল। বৃষ সারা দিন আজ অর্থ অপচয় হতে পারে। একটু বুঝে চলুন। সংসার জীবন খুব সুখে কাটবে আজ। কর্ম স্থানে অশান্তি মিটে গিয়ে শান্তির মহল ফিরে পাবেন। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। মিথুন সামাজিক কোনও কাজে সন্মান বাড়তে পারে। সরকারি চাকুরিদের আজ দিনটি অশান্তির ভিতর দিয়ে যেতে পারে। পুলিশের ঝামেলা থেকে দূরে থাকুন। প্রেম প্রণয়ের জন্য দিনটি উপযুক্ত নয়। কর্কট নানা দিক দিয়ে অর্থ অপচয়ের সময় চলছে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে কাটবে তবে সন্তান নিয়ে বিবাদ তৈরি হতে পারে। সম্পত্তি কেনার পক্ষে দিনটি শুভ নয়। সিংহ ব্যবসার দিক দিয়ে আজ অর্থ লাভের সম্ভাবনা। প্রেম প্রণয়ের জন্য আজ খুব ভাল দিন। সন্তানের মতিগতি নিয়ে চিন্তা অশান্তির কারণ হতে পারে। শারীরিক কষ্ট ভোগ থেকে মুক্তি লাভের আশা। কন্যা নানা দিক দিয়ে অর্থ লাভের সুযোগ মিলতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। গবেষকদের জন্য দিনটি ভাল। ছাত্রদের পড়াশুনাতে ভাল মন বসবে। তুলা সকল কর্মে আজ বাধা পড়তে পারে। ব্যবসায় দিনটি খুব ভাল নয়। পারিবারিক জীবনে সন্ধ্যার দিকে অযথা অশান্তি হতে পারে। মহিলাদের থেকে সাবধান থাকুন, বিপদের কারন হতে পারে। বৃশ্চিক মুখে কোনও রোগ হতে পারে। চোখ নিয়ে সাবধান। নানা কারণে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। মনের জোর বাড়ান। অর্থের দিকটা খুব ভাল নয়। ধনু কুঠির শিল্প জাতীয় কর্মে অর্থ লাভ ভাল হবে। বাসস্থান পরিবর্তন হতে পারে। পরের কথায় কান দেবনে না। অশান্তি বাধতে পারে। বন্ধু নিয়ে বুঝে চলুন। অর্থের দিকটা ভাল। কোনও কিছু দ্রব্য লাভ হতে পারে। মকর ব্যবসার সময় ভাল নয় আজ। সংসারে অশান্তির জন্য মানসিক চাপ বৃদ্ধি। গুরুজনের সঙ্গে মতবিরোধ। চাকুরির স্থানে অশান্তি। সম্পত্তি নিয়ে অশান্তি মিটে যেতে পারে। কুম্ভ বিভিন্ন ব্যবসার দিকে আজ খুব ভাল সময়। অর্থ বিনিয়োগ করতে পারেন। পরিবারে বা বাহিরে কোন ভুল অনুতাপের কারণ হবে। গুপ্ত শত্রু ব্যাপক ক্ষতি করতে পারে। কর্ম সূত্রে দুরে যেতে হতে পারে। মীন আজ সারা দিন আনন্দের ভিতর দিয়ে কাটবে। নতুন সম্পত্তি কেনার ভাল দিন। একটা অজানা কারনে ভয়ের সৃষ্ট হতে পারে। পিতার সম্পত্তি নিয়ে বিবাদ ভাই বোনে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফ্যাক্ট চেক
আইপিএল
জ্যোতিষ
























