এক্সপ্লোর

নোট বাতিলের ফলে সমস্যায় জেরবার কলকাতার কাবুলিওয়ালারা

কলকাতা: এই শহরের সঙ্গে তাঁদের সম্পর্ক ওতপ্রোত। রবীন্দ্রনাথের ছোট গল্পই হোক বা তপন সিংহর সিনেমা- আফগান কাবুলিওয়ালাদের তিলোত্তমা কবেই আপন করে নিয়েছে। পুরনো কলকাতার রাস্তাঘাট, ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত দেখা যায় এঁদের। সকলেই জানেন, দরকারে, অদরকারে টাকা পাওয়া যায় এঁদের কাছ থেকে। সুদের কারবারে টাকা খাটান এই কাবুলিওয়ালারা। বছর শেষে সব পাওনাগণ্ডা বুঝে নিয়ে পাড়ি দেন সুদূর আফগানিস্তানে। কিন্তু ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর কলকাতার এই কাবুলিওয়ালাদেরও পকেটে টান পড়েছে। বরাবর যাঁরা টাকা ধার দিয়ে এসেছেন, তাঁদের এখন খাওয়ার পয়সাটুকুও নেই। অবস্থা এমন দাঁড়িয়েছে, আর নতুন করে ঋণ দেওয়া তো দূরের কথা, যা দিয়েছেন, তাও উদ্ধার করা যাবে কিনা, বুঝতে পারছেন না তাঁরা। এই কাবুলিরা অনেকেই কয়েক প্রজন্ম ধরে বাস করছেন এই শহরে। আগে এঁদের পূর্বপুরুষদের ছিল আতর, পেস্তা, কিসমিস, হিং ও কার্পেটের ব্যবসা। এখন তা শুধু সুদের কারবার। কাবুলিরা জানাচ্ছেন, যাঁদের টাকা ধার দেওয়া হয়েছিল, তাঁরা টাকা ফেরত দিতে চান পুরনো নোটে। বেশিরভাগের কাছেই যথেষ্ট ১০০ টাকার নোট বা নতুন ২,০০০ টাকার নোট নেই। কিন্তু পুরনো নোট তাঁদের পক্ষে নেওয়া সম্ভব নয়। ফলে ঋণগ্রহীতারা আরও সময় চাইছেন। উল্টোদিকে এখনও হাতে নয়া নোট না আসায় নতুন করে ঋণ দিতে পারছেন না তাঁরা। এই কাবুলিওয়ালারা ভারতীয় নাগরিক না হওয়ায় এঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। ফলে পুরনো নোট বদলে নেওয়ার উপায় নেই এঁদের। যে সব নোট এঁদের কাছে আছে, সবই পুরনো। বদলাতে না পারায় সে সবের কোনও মূল্যও নেই আর। পাশাপাশি কোনও বন্ড বা চুক্তি করে টাকা ধার দেন না এঁরা। পুরোটাই বিশ্বাসের ওপর। ফলে সমস্যা আরও বেড়েছে। তা ছাড়া কয়েক বছর ধরেই ব্যবসা মন্দা চলছে এই কাবুলিদের। আগের মত ১০ শতাংশ হারে নয়, সুদ দিতে হচ্ছে ৫ থেকে ৬ শতাংশ হারে। টাকা সব সময় যে শোধ পাওয়া যায় তাও নয়। তার ওপর এই নোট বাতিলের ধাক্কায় পুরো ব্যবসাই ধসে পড়ার উপক্রম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget