এক্সপ্লোর
মাঝেরহাট স্টেশনে লোকাল ট্রেন লাইনচ্যুত, ব্যাহত বজবজ শাখায় ট্রেন চলাচল

মাঝেরহাট: মাঝেরহাট স্টেশনে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিপত্তি। মাঝেরহাট-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দুর্ভোগের শিকার যাত্রীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ খালি লোকাল ট্রেনটিকে কারশেড থেকে প্ল্যাটফর্মে আনার সময় একটি কামরা লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন






















