এক্সপ্লোর

প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে বাজারে হুড়োহুড়ি, চড়ল দাম

লকডাউন!সোমবার বিকেল ৫টা থেকে ২৭ তারিখ মধ্যরাত পর্যন্ত। জিনিসপত্র মজুত করার জন্য বাজারে বাজারে হুড়োহুড়ি। অভিযোগ, সেই সুযোগেই চড়ছে দাম।

পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও প্রকাশ সিন্হা, কলকাতা: লকডাউন!সোমবার বিকেল ৫টা থেকে ২৭ তারিখ মধ্যরাত পর্যন্ত। জিনিসপত্র মজুত করার জন্য বাজারে বাজারে হুড়োহুড়ি। অভিযোগ, সেই সুযোগেই চড়ছে দাম। পাইকারি বাজার কোলে মার্কেটে সোমবার সকাল থেকেই বাড়তে থাকে জিনিসপত্রের দাম। ব্যবসায়ীদের দাবি, রবিবার আলুর গাড়ি আসেনি বলে এদিন বাজারে আলু প্রায় নেই। পটল প্রতি ৫ কেজির পাল্লা দাম ছিল ৪০০টাকা, হয়েছে ৫০০ টাকা। কাঁচা লঙ্কার দাম ছিল ৩৮০ টাকা পাল্লা, এদিন তা দাঁড়ায় ৬০০ টাকা। টমেটো ১০০ থেকে বেড়ে হয়েছে ২৫০ টাকা পাল্লা। ধনেপাতা কেজি ৮০ টাকা থেকে হয়েছে ১০০ টাকা কেজি। কিন্তু কেন এভাবে চড়ছে দাম? খোঁজ নিতে দুপুরে কোলে মার্কেটে অভিযান চালান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আধিকারিকরা। প্রশ্ন করতেই শুরু হয় ব্যবসায়ীদের সঙ্গে বচসা। এই পরিস্থিতিতে ইবি আধিকারিকদের আশঙ্কা, আরও বাড়তে পারে দাম। করোনা আবহে পাইকারি বাজারে দাম বাড়ায় দাম চড়ছে খুচরো বাজারেও। শোভাবাজার ও হাটখোলা বাজারে অভিযোগ উঠেছে বেশি দাম নেওয়ার। পরিস্থিতি সামাল দিতে মাইক নিয়ে আসরে নামে পুলিশ। একসঙ্গে বেশি জিনিস না কিনতে বা বেশি দাম না নিতে অনুরোধ করেন পুলিশকর্মীরা। মানিকতলা বাজারেও দাম বেড়েছে কাঁচা আনাজের। সেখানে এদিন পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকা কেজি দরে। আলুর কেজি ২৫ টাকা। বেগুন ও পটল ১০০ টাকা কেজি। ফুলকপি আর ঢেঁড়শের দামও বেড়েছে অনেকটা। মানিকতলা বাজারে এদিন এক পিস ফুলকপির দাম ছিল ৮০ টাকা। ৮০ টাকা কেজি ঢেঁড়শ। এক কেজি ওজনের কাতলার দাম ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা। রুই মাছ ৩০০ টাকা কেজি। একই ছবি কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটে। ক্রেতাদের অভিযোগ, সুযোগ বুঝে নেওয়া হচ্ছে চড়া দাম। বিক্রেতাদের দাবি, জোগান কমছে। তাই এই পরিস্থিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget