এক্সপ্লোর

হাসপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ নন, মদন থাকছেন জেলেই

কলকাতা: ভোটের আগের দিন জেলবন্দি মদন মিত্রকে এসএসকেএমে ভর্তি করাতে উদ্যোগ। আড়ালে বসে ভোট পরিচালনার ছক, অভিযোগ বিরোধীদের। ভর্তির দরকার নেই, জেলে গিয়ে মদনের স্বাস্থ্য পরীক্ষার পর জানাল এসএসকেএমের মেডিক্যাল বোর্ড। জেলের সামনে অনুগামীরা ভিড় জমিয়েছিলেন। বেলঘরিয়া থেকে অ্যাম্বুল্যান্সও এসে গিয়েছিল। সেজে উঠেছিল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ২১ নম্বর কেবিনও। এমনকী, এম জি মিত্রর নামে টিকিটও বুক করা হল জরুরি বিভাগে। কিন্তু সব ব্যবস্থাই সার। ভোটের আগের দিন তাতেও বদলাল না মদন মিত্রর অস্থায়ী ঠিকানা। তাঁকে থেকে যেতে হল সেই আলিপুর সেন্ট্রাল জেলেই! জেল সূত্রে খবর, রবিবার সকাল পর্যন্তও মন্দির ওয়ার্ডের বন্দি মদন মিত্রর অসুস্থতা নিয়ে কোনরকম তথ্য ছিল না কর্মরত কারারক্ষীদের কাছে! জেল আধিকারিকদের তৎপরতা দেখে বিষয়টি জানতে পারেন তাঁরা। জেল কর্তৃপক্ষের তরফে বার্তা পেয়ে, দুপুরে জেলে যান এসএসকেএমের কার্ডিওলজিস্ট, চেস্ট, এন্ডোক্রেনোলজি, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা। সূত্রের খবর, তাঁরা জানান, এসএসকেএমে স্থানান্তর করার মতো অসুস্থ নন মদন মিত্র। এতেই কার্যত ভেস্তে যায় মদন-অনুগামীদের সমস্ত তৎপরতা! madan-register-f- বিরোধীদের অভিযোগ, কামারহাটির ভোট করানোর জন্য মদনকে জেলের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরিই ছিল তৃণমূলের। সেইমতো তৈরি হয় অসুস্থতার চিত্রনাট্য! এসএসকেএমে নিয়ে যাওয়ার জন্য সবরকম প্রস্তুতি সেরে রাখা হয়। কিন্তু সংবাদমাধ্যমে খবর সম্প্রচারের পর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় নানা মহলে! আর তাতেই ভেস্তে যায় মদনের ঠিকানা-বদলের ছক! যদিও আলিপুর জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই মদন মিত্রর অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছিল। পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন জেলের চিকিৎসক। এসএসকেএম সূত্রে খবর, পরীক্ষার পর এসএসকেএমের চিকিৎসকরা মনে করেননি, মদনকে স্থানান্তরের প্রয়োজন রয়েছে। যদিও দিনভর নাটকের শেষে আলিপুর জেলের সুপারের দাবি, মদন মিত্রর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। তিনি জেলেই চিকিৎসা করাতে ইচ্ছুক। যদিও, জেল সূত্রে খবর, মদন মিত্রকে এসএসকেএমে পাঠানোর নির্দেশ পেয়ে এদিন দুপুরে তড়িঘড়ি জেলে হাজির হন জেল সুপার। কিন্তু, পরিস্থিতি বেগতিক দেখে সতর্ক হয়ে যান তিনি। জেল সুপারের মন্তব্য নিয়ে মদন মিত্রর আগের হাসপাতাল-যাপনর প্রসঙ্গ টানছে বিরোধীরা। তাদের দাবি, অতীতেও জেল হেফাজতে থাকাকালীন অসুস্থতার ভান করে মদন মিত্র বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিভিআইপি কেবিনে! যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। ভোটের আগের দিনও সারদাকাণ্ডে জেলবন্দি কামারহাটির তৃণমূল প্রার্থীকে ঘিরে দানা বাঁধল নয়া বিতর্ক। তবে এবার আর উদ্যোগ সাফল্যের মুখ দেখল না! কটাক্ষ বিরোধীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget