এক্সপ্লোর

নোট বাতিলের আগে জমি কেনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিধানসভায় তদন্তের দাবি মমতার

কলকাতা:  নোট বাতিলের পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তাঁর সুর চড়া। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই সুরই সপ্তমে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল বিজেপিকে আক্রমণে এবার তাঁর হাতিয়ার জমি কেলেঙ্কারির অভিযোগ। কক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরাট স্ক্যাম। সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করা উচিত। মোদী সরকারের বিরুদ্ধে আগেই নোট বাতিলের সিদ্ধান্ত ফাঁসের অভিযোগ তুলেছে বিরোধীরা। সোমবার একধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নোট বাতিলের আগেই বিভিন্ন জায়গায় জমি কিনছে রাজ্য বিজেপি। মমতার প্রশ্ন, আমি যদি নৈতিকতার প্রশ্ন তুলি, আপনারা আগে থেকে কী করে জানলেন? বারুইপুরে জমি কিনেছে। মেমারিতে জমি কিনেছে। দমদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে জমি কিনেছে। এত জমি কিনেছে। এত জমি দিয়ে কী করবে? মুখ্যমন্ত্রী এখানেই থামেননি। সরাসরি বিজেপির টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, কার টাকা দিয়ে জমি কেনা হল? এত জমি দিয়ে কী করবেন? রাজ্য বিজেপি অবশ্য জমি কেনা প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে। জমি কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি মমতার গলায় ছিল কটাক্ষের সুরও। বলেন, জমি নিজের নামে কেনেনি। বিজেপি অফিসের নামে কিনেছেন। কোথাও রাষ্ট্রীয় অধ্যক্ষের নামে কিনেছেন। মনে হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্টেট। প্যারালাল ইকনমি চলছে। মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। দাবি-পাল্টা দাবির মধ্যে নোট বাতিলের পাশাপাশি এবার রাজ্য রাজনীতিতে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে এই কেলেঙ্কারির অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget