এক্সপ্লোর

মমতার নিশানায় মোদী, ২০১৯-এ ‘বড়দা’ বিদায়, ৯ অগাস্ট থেকে বিজেপির বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন শুরু

কলকাতা: ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক তৃণমূল নেত্রীর। নোট বাতিল থেকে জিএসটি, গোরক্ষকদের তাণ্ডব থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সারদা-নারদকাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত চলছে। অথচ বিজেপি শাসিত রাজ্যে ব্যাপম-পেট্রোলিয়াম দুর্নীতি নিয়ে তদন্তসংস্থাগুলির তেমন কোনও সক্রিয়তা নেই বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। সারদা-নারদকাণ্ডে তৃণমূলের নেতা-মন্ত্রীদের তলব করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কিছু প্রমাণ না হলে হাজার হাজার কোটি টাকার মানহানির মামলা করা হবে। তিনি আরও বলেন, ২০১৯-এ বাংলায় একটিও আসন পাবে না বিজেপি। পাশাপাশি আগামী নির্বাচনে সনিয়া গাঁধীর পাশে থাকার স্পষ্ট বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ভারত ছাড়ো’র ডাক দিয়ে আগামী ৯ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ কর্মসূচির ডাক দেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও এদিন তীব্র সমালোচনা করেন মমতা। একুশের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমন করে মমতা বলেন, গো-রক্ষার নামে গো-রাক্ষসের দলের তাণ্ডব চলছে। দুর্নীতি ধামাচাপা দিতে পরিকল্পনামাফিক অশান্তি পাকানো হচ্ছে। তাঁর দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সব কিছু জ্বালিয়ে, পুড়িয়ে দিচ্ছে। মানুষের খাওয়া-পরাতেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। নাম না করে বসিরহাট-বাদুড়িয়ায় অশান্তি নিয়েও বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, বাংলাদেশ কিম্বা গুজরাতের অশান্তির ঘটনাকে বাংলার বলে প্রচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে পাল্টা সরব হতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নজর রাখতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget