এক্সপ্লোর

রামনবমীকে নিজের বলে চালাবেন না, বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: রামনবমী উপলক্ষ্যে মিছিল নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর। রামনবমী উপলক্ষ্যে সঙ্ঘ পরিবারের মেগা ইভেন্টে ছিল মিছিল, শোভাযাত্রা, অস্ত্র-প্রদর্শন। আর এই প্রেক্ষাপটে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রামনবমীকে নিজের বলে চালাবেন না। সুড়সুড়ি দেবেন না। মুখ্যমন্ত্রী যোগ করেন, ইউপিতে বলছিল সবকা সাথ সবকা বিকাশ....বাংলায় এসে বলছে ভাগাভাগি চাই। এভাবে টুকরো টুকরো হয়ে যাবে। দেশ থাকবে না। রামনবমী উপলক্ষ্যে গেরুয়া শিবিরের বিশাল আয়োজনের পাশাপাশি বুধবার রাস্তায় নামে তৃণমূলও। ওঠে জয় শ্রীরাম শ্লোগান....যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ভয়ে করতে হচ্ছে। দল ছেড়ে চলে যাচ্ছে। যদিও, তৃণমূল এসব কথায় গুরুত্ব দিতে নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, তৃণমূল এক নম্বর। দুই, তিন কে, ভাবছি না। রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত বিজেপি। দলের রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠকের দাবি, এত বড় মিছিল অতীতে কখনও হয়নি। পাল্টা বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি কালি পুজো করি। শীতলা পুজো করি। দুর্গাপুজো করি। আমরা বাসন্তী পুজো করিনি! নতুন করে ঢং হচ্ছে। বাসন্তী পুজোর নবমীই তো রামনবমী। মিছিলে ওম লিখে দিচ্ছে? কেন? দলের সঙ্গে ওম কেন? এদিন সকালে মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, রাম নবমীতে সবাইকে শুভ কামনা। বিজেপি আবার এই ট্যুইটকে হাতিয়ার করেই ঘুরিয়ে কটাক্ষ করেছে। দিলীপ ঘোষ বলেন, আগে তো ঈদ, মহরমে করতেন। এখন এক্ষেত্রে করছেন দেখে ভাল লাগছে। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি বাড়িতে কালীপুজো করি, কেউ তো বলে না কেন করছ? রাজনীতির টানাপোড়েনের সৌজন্যে এক মেগা ইভেন্টের স্বাক্ষী থাকল রাজ্য।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget