এক্সপ্লোর

রোগী ভর্তি ঘিরে এসএসকেএমে ধুন্ধুমার, জুনিয়র ডাক্তারকে ‘মারধর’, পাল্টা মারের অভিযোগ

কলকাতা: সিএমআরআই-এ ধুন্ধুমারের রেশ কাটতে না কাটতে এবার অশান্তি এসএসকেএম-এ। রোগী-মৃত্যুর পর এবার রোগী ভর্তি নিয়ে রণক্ষেত্র হাসপাতাল চত্বর। মার, পাল্টা মারের অভিযোগ। ঘটনার সূত্রপাত, বুধবার রাত বারোটা নাগাদ। ডিমনেশিয়ায় আক্রান্ত হাওড়ার জগাছার বাসিন্দা দিলীপ মুখোপাধ্যায়কে আনা হয় এসএসকেএম হালসপাতালে। পরিবারের দাবি, বেড খালি নেই বলে জানিয়ে, রোগীকে ভর্তি নিয়ে গড়িমসি করেন কর্তব্যরত হবু চিকিৎসকরা। এনিয়ে হবু চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের বচসা হয়। বচসা থেকে হাতাহাতি। অভিযোগ মারধর করা হয় এক হবু চিকিৎসককে। খবর পেয়ে হস্টেল থেকে সেখানে চলে আসেন অন্যান্য হবু চিকিৎসকরা! রোগীর এক আত্মীয়কে হস্টেলে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মারধরে অভিযোগ অস্বীকার করে হবু চিকিৎসকদের দাবি, রোগীর পরিজনরাই, দালালের মাধ্যমে ভর্তি নিতে চাপ দেন। তা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এক হবু চিকিৎসক বলেন, দালালচক্র নির্মূল করতে হবে। পরিকাঠামো ও নিরাপত্তা বাড়াতে হবে। হবু চিকিৎসককে মারধরের অভিযোগে সৌম্য মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার পরেও, বিক্ষোভ দেখাতে থাকেন হবু চিকিৎসকরা। ঘেরাও করা হয় সুপারকে। বৃহস্পতিবার হবু চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে কর্তৃপক্ষ। এসএসকেএমের ডিরেক্টর মঞ্জু বন্দ্যোপাধ্যায় জানান, ৩ সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে বৈঠক হবে। বিভাগীয় প্রধানদের সঙ্গেও কথা বলব। ধৃতকে এদিন তোলা হয় আলিপুর আদালতে। পুলিশ ধৃতকে হেফাজতে চাইলেও এক দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget