এক্সপ্লোর
ধারে সিগারেট না দেওয়ায় কামড়ে দোকানদারের কান ছিঁড়ে আটক ২

কলকাতা: ধারে সিগারেট দিতে অস্বীকার করায় বাগুইআটির জ্যাংরায় দোকান মালিকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আটক মূল অভিযুক্ত-সহ ২। অভিযোগ, গতকাল সন্ধেয় রীতেশ কুমারের দোকানে এসে ধারে সিগারেটের প্যাকেট চায় রাজারহাটের দুষ্কৃতী নীলু ও তার দলবল। দিতে অস্বীকার করায়, দোকান মালিককে বেধড়ক মারধর করে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেয় দুষ্কৃতীরা। দোকানেও ভাঙচুর চালায় তারা। স্থানীয় লোকজন নীলু ও তার এক সঙ্গীকে ধরে ফেলে বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ২ জনকে আটক করেছে।
Before You Go
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















