এক্সপ্লোর

রাজীব ভট্টাচার্যের দেহ উদ্ধারের আপ্রাণ চেষ্টা, রওনা দিল বিশেষ দল

কলকাতা: রাজীব ভট্টাচার্যের দেহ উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা জারি। পাঁচ শেরপার উদ্ধারকারী দল আজই বেস ক্যাম্প থেকে ওপরের দিকে রওনা দিয়েছে। আবহাওয়া ভাল থাকলে দু-তিনদিনের মধ্যে দেহ উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী তারা। শৃঙ্গজয়ের নেশায় বুঁদ হয়ে ছুটে গিয়েছিলেন দুর্গম পথে। এখন সেই পর্বতের কোলেই কোথাও পড়ে রয়েছে বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যর প্রাণহীন দেহ। রবিবার পর্যন্ত সেই দেহ উদ্ধার করা যায়নি। আপ্রাণ চেষ্টা জারি রয়েছে। পাঁচ শেরপার দল বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছে। শনিবারই রাজীবের দেহ উদ্ধারের জন্য পাঁচজন অভিজ্ঞ শেরপাকে বেস ক্যাম্পে পাঠানো হয়। রাজীবের দেহ রয়েছে বেস ক্যাম্প থেকে আরও অনেকটা উঁচুতে, ক্যাম্প থ্রি-র কাছে। খারাপ আবহাওয়ার কারণে শেরপাদের দলটি শনিবার বেস ক্যাম্প থেকে রওনাই দিতে পারেনি। রবিবার সকাল থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়। তাই আর দেরি না করে শেরপাদের দলটি ক্যাম্প ওয়ানের দিকে রওনা দেয়। অন্যদিকে, রাজ্য যুবকল্যাণ দফতরের পর্বতারোহী বিভাগের তরফেও তিন সদস্যের একটি উদ্ধারকারী দলকে শনিবার কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। এই দলে রয়েছেন এভারেস্টজয়ী দীপঙ্কর ঘোষ, দেবদাস নন্দী এবং রাজীবের এক আত্মীয়। এর মধ্যে দেবদাস নন্দী রবিবার হেলিকপ্টারে চড়ে বেস ক্যাম্পে পৌঁছেছেন। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে, দু-তিনদিনের মধ্যে ক্যাম্প থ্রি-র কাছে পৌঁছনো সম্ভব হবে, যেখানে রয়েছে রাজীবের দেহ। ১১ এপ্রিল কাঠমাণ্ডু থেকে ধৌলাগিরির উদ্দেশে অভিযান শুরু করেন রাজীব৷ প্রথমে ধৌলাগিরি বেসক্যাম্পে পৌঁছন তিনি৷ সেখান থেকে প্রথমে ক্যাম্প ওয়ান৷ তারপর ক্যাম্প টু৷ ১৯ মে ক্যাম্প থ্রি হয়েই ধৌলাগিরি শৃঙ্গজয় করেন রাজীব৷ কিন্তু, ফেরার সময়ই স্নো-ব্লাইন্ডনেসের শিকার হন৷ চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না৷ রাজীব অবশ্য থামেননি। প্রবল অসুস্থতা নিয়েই এগোতে থাকেন। কিন্তু, ক্রমশ কমতে থাকে অক্সিজেন৷ ক্লান্তি গ্রাস করতে থাকে রাজীবকে৷ প্রকৃতির সঙ্গে যুঝেও শেষরক্ষা হয়নি৷ যে পর্বত জয়ের হাতছানিতে ছুটে গিয়েছিলেন, সেখানেই লুটিয়ে পড়েন রাজীব। কিন্তু কেন বারবার পর্বতারোহণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বাঙালি মধ্যবিত্ত ঘরের পর্বতারোহীদের? প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অর্থাভাব বা শৃঙ্গজয়ের মোহও কি এর নেপথ্যে অন্যতম কারণ? অভিজ্ঞ পর্বতারোহীদের অনেকে অন্তত তেমনটাই মনে করছেন। অনেকে আবার মত, অভিজ্ঞ শেরপার অভাবই ভোগাচ্ছে পর্বতারোহীদের। রাজীব ভট্টাচার্যের মৃত্যু ফের একবার উস্কে দিল সেই প্রশ্নটাই। এভারেস্টে তুষারঝড় এবং নেপালে ভূমিকম্পে ৩০ জন অভিজ্ঞ শেরপার মৃত্যু হয়েছে। এরপর থেকেই অভিযানের জন্য অভিজ্ঞ শেরপার সংখ্যা হাতে গোনা দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget