এক্সপ্লোর

নারদকাণ্ডে তৃণমূল সাংসদ সৌগত রায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতা:  নারদকাণ্ডে তাঁকে ২ বার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আরও সময় চেয়েছিলেন। তাঁকে বুধবার সময় দিয়েছিলেন তদন্তকারীরা। সেইমতো নথি নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন বর্ষীয়াণ তৃণমূল সাংসদ সৌগত রায়। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে দাবি, তদন্তকারীরা জানতে চান, ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন? সৌগতকে নারদার স্টিং অপারেশনের ফুটেজও দেখানো হয়। সূত্রের দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সামনে রেখে সৌগত রায়ের আয়ের উৎস সম্পর্কে খোঁজখবর নেন তদন্তকারীরা। চাওয়া হয় সম্পত্তির তালিকা। নিজের বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু নথি পেশ করেন সৌগত। বাইরে বেরিয়ে অবশ্য জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু নিয়ে কিছু বলতে চাননি তিনি। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, হাজিরার ডন্য ডেকেছিল। দিলাম। প্রশ্ন করল। জবাব দিলাম। ডাকলে আবার আসব। সারদা, রোজভ্যালি থেকে নারদ। নানা ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। জিজ্ঞাসাবাদ শেষে এদিন সেই সুরই শোনা গিয়েছে সৌগত রায়ের গলায়। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। সীমাবদ্ধতা আছে। সুপ্রিম কোর্ট বলেছিল খাঁচাবন্দি তোতা। সেইমতো আমাদের এগোতে হবে। দু’দিন আগে নারদকাণ্ডে আরেক তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget