এক্সপ্লোর

Corona Vaccine Drive: 'শুধু ভ্যাকসিনে ভরসা নয়, বাড়াতে হবে পরিকাঠামোও', মত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের

প্রস্তুত থাকতে হবে যে কোনও পরিস্থিতি মোকাবিলায়, জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ...

কলকাতা: শুধু ভ্যাকসিনে হবে না, বাড়াতে হবে রিকাঠামোও। প্রস্তুত থাকতে হবে যে কোনও পরিস্থিতি মোকাবিলায়। করোনা মোকাবিলায় এমনই মন্তব্য করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যয়।

এসএসকেএম হাসপাতালের স্নাতকোত্তর পাঠ্যক্রমের ৬৫তম প্রতিষ্ঠা দিবস ও পুনর্মিলন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাচক্রে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশে করোনার টিকাকরণ শুরুর প্রসঙ্গে এমনই অভিব্যক্তির কথা শোনালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

তিনি বলেন, "আমাদের যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে। আমাদের পরিকাঠামো বাড়াতে হবে। ভ্যাকসিন শুধুমাত্র দেশেই তৈরি হতে হবে এমনটা আমি মনে করি না।"

শনিবার দেশজুড়ে শুরু হল ভ্যাকসিনেশেন। টিকাকরণের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর বার্তা, গুজবে কান দেবেন না। কঠিন সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ে কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

প্রথম পর্বে১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সামনের সারির কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নেওয়া হয়। এদিন ৩,৩৫১টি কেন্দ্রে ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪ জনকে দেওয়া হয় টিকা। এশিয়ার অষ্টম দেশ হিসেবে ভ্যাকসিনেশন চালু হল ভারতে। প্রথম ভ্যাকসিন পান দিল্লির স্বাস্থ্যকর্মী মণীশ কুমার।

শনিবার বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিনেশেনের সূচনা করে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, কঠিন সময়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নাছোড় লড়াইয়ের কথা। রেকর্ড সময়ে প্রতিষেধক তৈরির জন্য বিজ্ঞানী ও গবেষকদের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী।

দেশজুড়ে সমালোচনা হলেও, এদিন জনতা কার্ফু এবং থালা বাজানোর পক্ষে যুক্তি দেন মোদি। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

ভ্যাকসিন নিয়ে যখন ফিলগুড পরিস্থিতি, তখন দিল্লির রামমোনহর লোহিয়া হাসপাতালে দেখা গেল অন্য ছবি। কোভ্যাকসিন নিতে চাইলেন না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশ।

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ কবে তা জানানো হবে ফোনে। সোমবার ফের হবে টিকাকরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget