এক্সপ্লোর

দুষ্কৃতীর গতিবিধি জানতে অ্যাপ পাবে পুলিশ

সফ্‌টওয়্যার আগেই ছিল। এ বার হাজির অ্যাপ। দুষ্টের দমনে কলকাতা পুলিশের নয়া হাতিয়ার। পুলিশ বলছে, অপরাধীদের তথ্যপঞ্জী সব সময়ে হাতের নাগালে রাখতে চালু করা হচ্ছে ক্রিমিন্যাল ট্রাকিং সিস্টেমস (সিটিএস) নামে ওই অ্যাপ। লালবাজারের দাবি, দাগি দুষ্কৃতীদের গতিবিধি নজরে রাখতে বিশেষত নির্বাচনের আগে সাহায্য করবে এটি। এর ফলে কোন দুষ্কৃতী কোন এলাকায় সক্রিয়, তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, হাতের স্মার্টফোনেই মিলবে সেই তথ্য। তার উপরে কোনও নতুন পুলিশ অফিসারের হাতে পড়ে যাতে দাগিরা পালিয়ে না যেতে পারে, সেটাও নিশ্চিত করা যাবে। এক পুলিশ অফিসারের কথায়, ‘‘হতেই পারে চুনো মাছ ধরতে গিয়ে জালে রাঘব বোয়াল ফেঁসে গেল। তখন সেটা দেখিয়েই নির্বাচন কমিশনের বাহবা কুড়োনো যাবে।’’ গত নভেম্বরে কসবায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল বাচ্চু হালদার নামে এক অভিযুক্তকে। কিন্তু ছিঁচকে অপরাধী হওয়ায় গ্রেফতারের কয়েক দিনের মধ্যেই জামিন হয়ে যায় তার। তদন্তকারী অফিসার জানতে পারেন, হরিদেবপুরের একটি খুনের ঘটনাতেও যুক্ত ছিল বাচ্চু। যাদবপুর, গরফা থানায় একাধিক দুষ্কর্মে অভিযুক্ত সে। কিছু মামলায় তাকে খুঁজছিল পুলিশ। এ সব দেখে কসবার তদন্তকারী অফিসার যখন মাথার চুল ছিঁড়ছেন, তত ক্ষণে বাচ্চু পগারপার! পুলিশেরই দাবি, অপরাধীদের তথ্য সংবলিত ‘ক্রাইমবাবু’ সফ্‌টওয়্যার রয়েছে প্রতিটি থানার কম্পিউটারেই। কসবা থানার ওই অফিসার সফ্‌টওয়্যার ঘাঁটলেই সব তথ্য পেয়ে যেতেন। সেই কাজটাকেই এই নয়া অ্যাপ আরও সহজ করে তুলবে বলে মনে করছে লালবাজার। ইতিমধ্যে ২২ মার্চ থেকে কিছু থানায় এবং গুন্ডাদমন শাখার অফিসারদের ফোনে এই অ্যাপ দেওয়া হয়েছে। পরে বাকি থানা এবং অন্য শাখার অফিসারদেরও তা দেওয়া হবে। ওই অ্যাপে থাকবে আলিপুর ও প্রেসিডেন্সি জেলে বন্দি দুষ্কৃতীদের তথ্যও। তবে অ্যাপটি এখনও যে অবস্থায় রয়েছে, তাতে এই বিধানসভা নির্বাচনেই যে তা খুব বেশি কাজে লাগবে, এমনটা মনে করছেন না অনেকেই। লালবাজারের কর্তাদের একাংশই বলছেন, আগামী যে কোনও নির্বাচন থেকে এই অ্যাপ কলকাতা পুলিশের মুশকিল আসান হয়ে উঠতে পারে। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে সাউথ সাবার্বান ডিভিশনে পরীক্ষামূলক ভাবে এলাকাভিত্তিক এ রকম একটি অ্যাপ চালুর চেষ্টা হয়েছিল। যদিও তার বিশেষ অগ্রগতি হয়নি। রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার হওয়ার পরে গোয়েন্দা বিভাগকে এই অ্যাপ তৈরির দায়িত্ব দেন। তাঁর নির্দেশেই ডিসি ডিডি (দ্বিতীয়) নগেন্দ্র সিংহ ত্রিপাঠী প্রযুক্তিবিদদের সাহায্যে এই অ্যাপটি তৈরি করেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়াল বলেন, ‘‘অপরাধীকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্যই এই প্রচেষ্টা।’’ কিন্তু ‘ক্রাইমবাবু’ থাকতে ফের নতুন অ্যাপ কি জরুরি ছিল? লালবাজারের কর্তাদের যুক্তি, ওই সফটওয়্যারটি ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। কারণ, থানার কম্পিউটারে থাকা ওই তথ্য যে কোনও জায়গায় বসে ব্যবহার করা সম্ভব নয়। তার উপরে অনেকেই কম্পিউটার ঘাঁটতে চান না। এ ক্ষেত্রে মোবাইলে অ্যাপ এনে অপরাধীদের তথ্যপঞ্জী খোঁজার বিষয়টিকে আরও সহজ করে তোলা হচ্ছে। যদিও পুলিশের একাংশের মতে, অফিসারেরা অনেক সময়েই অপরাধীকে ধরার পরে তার ইতিহাস খুঁজে বার করার ক্ষেত্রে সক্রিয় হন না। সে ক্ষেত্রে কম্পিউটারে সফ্‌টওয়্যারই থাক বা স্মার্টফোনে অ্যাপ—কাজের কাজটা হবে কি? বস্তুত, অপরাধীদের তথ্যপঞ্জী তৈরির ক্ষেত্রে লালবাজারের ‘ক্রাইম রেকর্ড সেকশন’ রয়েছে। সেখান থেকে তথ্য খুঁজে তড়িঘড়ি অপরাধের কিনারা হয়েছে, এমন নজিরও রয়েছে। তবে পুলিশের অনেকে বলছেন, ছুটির দিনে ওই শাখা বন্ধ থাকলে তথ্য মেলে না। তা ছাড়া, কলকাতা পুলিশের আওতাধীন এলাকা যে ভাবে বেড়ে গিয়েছে, তাতে তথ্য খুঁজতে দূর থেকে সরকারি তেল পুড়িয়ে আসাটাও ঝঞ্ঝাটের। একসঙ্গে একাধিক থানার অফিসারেরা ওই শাখায় হাজির হলে তথ্য ঘাঁটতে প্রচুর সময়ও লেগে যায়। এই কারণেই প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এক পুলিশকর্তা বলেন, ‘‘অপরাধ ও অপরাধীদের তথ্যপঞ্জী কম্পিউটারে ভরে দেওয়ার প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারও নিয়েছে। তার মধ্যে রাজ্যগুলি আবার আলাদা আলাদা ব্যবস্থা গড়ছে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget