এক্সপ্লোর

নেতাজির পরিবারকে সিন্ডিকেট 'হুমকি', গ্রেফতার ৬

কলকাতা: নেতাজির স্মৃতি বিজড়িত শিশির বসুর বাড়িতে সিন্ডিকেটের তোলাবাজির অভিযোগ। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই বেলতলার পেয়ারাবাগান এলাকার বাসিন্দা। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বাড়ি মেরামতির কাজে যুক্ত শ্রমিকরাও বেলতলা এলাকার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করেই রাজু নামে এক যুবকের হদিশ মেলে। রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সন্ধান মেলে আরও ৫ জনের। কার নির্দেশে শিশির বসুর বাড়িতে যায় দুষ্কৃতীরা? এলাকায় আর কোন জায়গায় এরা তোলাবাজি করছিল, তোলার টাকা কার কাছে যেত, তা খতিয়ে দেখছে পুলিশ। netaji-house-extortion--580x395 প্রসঙ্গত, নেতাজির ভাইপো শিশির বসুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী কৃষ্ণা বসু এবং ছেলে সুগত বসুকে শাসানোর অভিযোগ উঠেছিল  সিন্ডিকেটের তোলাবাজদের বিরুদ্ধে। ৯০ নম্বর শরৎ বোস রোডের দোতলা বাড়িটি শিশির বসুর। বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িতে এখন থাকেন সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্রবধূ অর্থাৎ শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু এবং তাঁর ছেলে সুগত বসু। বাড়ির দোতলা থেকে সম্প্রতি চাঙড় ভেঙে পড়ছিল। তাই শুরু হয় মেরামতির কাজ। অভিযোগ, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎ বাইকে চড়ে বাড়িতে আসে কয়েকজন অপরিচিত যুবক। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ দেখে চলে যায়। দুপুর একটা নাগাদ ফের তারা এসে হাজির হয়, আরও বেশি সংখ্যায়। অভিযোগ, এই যুবকরা একেবারে বাড়ির ভিতর ঢুকে আসে। বাড়ির একতলায় তখন বসেছিলেন কৃষ্ণা বসু। ওই যুবকরা কার্যত শাসানির সুরে তাঁর কাছে জানতে চায়, মেরামতির কাজের বরাত কাকে দেওয়া হয়েছে? বালি সিমেন্ট কোথা থেকে নেওয়া হচ্ছে? শুনে হকচকিয়ে যান তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। বাড়ি থেকে বেরিয়ে আসেন এক পরিচারকও। তিনি ওই যুবকদের নিরস্ত করতে গিয়ে বলেন, এটা একজন সাংসদের বাড়ি। কিন্তু, তাতেও ওই যুবকরা দমে যায়নি। উল্টে সুর আরও চড়িয়ে তাঁরা প্রশ্ন করে, বাড়িতে কে আছেন? ডাকো তাঁকে। চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ির দোতলা থেকে নেমে আসেন তৃণমূল সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসু।অভিযোগ, পরিচয় জানার পর তাঁর সঙ্গেও বাকবিতণ্ডা শুরু করে দেয় ওই যুবকরা। শেষমেশ সুগত বসু ওই যুবকদের নাম জিজ্ঞেস করতে, তারা বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয়। সূত্রের দাবি, এই ঘটনার পর কৃষ্ণা বসু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কলকাতা দক্ষিণের সাংসদ সুব্রত বক্সীকে ফোন করেন। খবর পেয়ে তাঁদের বাড়িতে যায় পুলিশ। ওই যুবকরা কারা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কৃষ্ণা বসু বা সুগত বসু কেউ প্রকাশ্যে এনিয়ে কিছু বলতে না চাইলেও, সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে আক্ষেপের সুরে বলেছেন, সুভাষচন্দ্র বসুর পরিবার, তার ওপর বাড়িতে একজন প্রাক্তন ও একজন বর্তমান সাংসদ। সেই বাড়িতেই সিন্ডিকেটের তোলাবাজরা এমন নির্ভয়ে চড়াও হলে, সাধারণ মানুষের কী হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget