এক্সপ্লোর

পিএসি-বিতর্ক: অধীর, মান্নানকে নিশানা মানসের

কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ না ছেড়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছেন মানস ভুঁইয়া। একদিনে খুনের মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এবং পিএসি পদপ্রাপ্তির প্রসঙ্গ টেনে, ঘুরিয়ে তাঁর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বুধবার ফের এর জবাব দিলেন সবংয়ের কংগ্রেস বিধায়ক! এবার তিনি হাতিয়ার করলেন, আগাম জামিনের বিরোধিতায় হাইকোর্টে সরকারি আইনজীবীর সওয়ালকে! মানসকে যখন প্রশ্ন করা হয় কাল তো সরকারি আইনজীবী আপনার জামিনের বিরোধিতা করলেন? জবাবে সবংয়ের কংগ্রেস বিধায়কের কটাক্ষ, বলা হয়, তৃণমূল ও মমতার সঙ্গে আমার গোপন আঁতাত। এতেই সব স্পষ্ট হল। সবংয়ের তৃণমূল কর্মী খুনের মামলায় মানস ভুঁইয়াকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগ তুলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। যদিও তার পরেও অধীর-মান্নানদের নিশানা করতে ছাড়েননি মানস! বলেন, অনেক দেরীতে। এতদিন বিধানসভায় তো কিছুই করতে দেখিনি! হ্যাঁ, একটা ওয়াক আউট করেছে। তবে আমার নাম পিএসি চেয়ারম্যান হিসেবে ঘোষণার পর! তাঁর দল বিধানসভা ভোটে যাদের সঙ্গে জোট করেছিল, জোটের বাধ্যবাধ্যকতা থেকে যাদের পিএসি চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এদিন সেই বামেদেরও আক্রমণ করেন জোটের ভোটে জিতে আসা সবংয়ের বিধায়ক। বলেছেন, বামেরা বিপজ্জনক, যতদূরে থাকা যায়..বামেরা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে। যদিও, একদা এই মানসকেই দেখা গিয়েছিল সূর্যকান্ত মিশ্রকে জড়িয়ে ধরে কার্যত মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করতে। তখন বলেছিলেন, এই লোকটার হাত ধরে বাংলার নতুন সূর্য উঠবে। তবে, এরপর অবশ্য কেলেঘাই-কপালেশ্বরী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মানসও অনেক দূর এগিয়ে গিয়েছেন! শুধু বাম কেন, যে দলের পতাকা আজীবন গায়ে জড়িয়ে রাখার স্বপ্ন দেখতেন, সেই দলের নেতৃত্বের সঙ্গেও এখন তার সম্পর্ক তিক্ত! যে তিক্ততা আরও জোরালো করে মঙ্গলবার জোট বিরোধী বলে পরিচিত কংগ্রেস নেতা ডিপি রায়ের অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে মানস ভুঁইয়াকে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget