এক্সপ্লোর

পিএনবি কেলেঙ্কারি: মঙ্গলবারও চলল ইডি-অভিযান, কলকাতা, শ্রীরামপুরের ৬টি বিপণীতে তল্লাশি

কলকাতা: সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা। অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসি দেশ ছেড়ে পলাতক। এদিকে ম্যারাথন তল্লাশি চলছে তাঁদের সংস্থার বিপণিতে। মঙ্গলবারও কলকাতা ও হুগলি মিলিয়ে মোট ছ’টি জায়গায় তল্লাশি চালান ইডি-র অফিসাররা। কলকাতার যে পাঁচ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, তার মধ্যে রয়েছে একটি মার্কেট এবং চারটি শপিং মল। সাউথ সিটি মল, লেক মল, অ্যাক্সিস মল, কোয়েস্ট মল, বরদান মার্কেটে মেহুল চোকসির একাধিক গয়নার শো-রুমে ইডি তল্লাশি চালায়। কলকাতার পাশাপাশি শ্রীরামপুরেও একটি জায়গায় তল্লাশি চালান ইডি-র অফিসাররা। ইডি সূত্রে দাবি, এই ছ’টি জায়গার মধ্যে দু’টি জায়গায় পৌঁছে তাঁরা জানতে পারেন, সেখানে মেহুল চোকসির সংস্থার বিপণিই নেই। সেখানে এখন যে সংস্থার বিপণি রয়েছে, তার কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি-র এই তল্লাশি দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মেহুল চোকসির বিপণি থেকে যে গয়না বা সম্পত্তির নথি বাজেয়াপ্ত হচ্ছে, তা দিয়ে কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে? বিশেষজ্ঞরা বলছেন, সে গুড়ে বালি! প্রথমত, অভিযোগ উঠছে, কম দামি হিরের গায়ে বেশি দামের ট্যাগ লাগিয়ে বিক্রি করতেন দুই অভিযুক্ত! আর তেমনটা হলে তো তদন্তকারীরা যা উদ্ধার করছেন বলে ভাবছেন, পরে দেখা যেতে পারে, তার অর্ধেক দামেরও জিনিস বাজেয়াপ্ত হয়নি! তাছাড়া আর্থিক তছরুপের মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে সেক্ষেত্রে সম্পত্তি অ্যাটাচ করার নির্দিষ্ট নিয়ম আছে। বাজেয়াপ্ত করার পর এই সম্পত্তি থাকে ইডি-র জিম্মায়। বিচার শেষ হয়ে রায় না আসা পর্যন্ত এই সম্পত্তি থাকে ইডি-র হেফাজতে। এরপর অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে আবার সম্পত্তি চলে যায় সরকারের খাতায়। সেই সম্পত্তি কীভাবে ব্যবহার হবে, সেই সিদ্ধান্ত তখন নেয় সরকার। এখনও নীরব মোদী, মেহুল চোকসির অবস্থানই জানা যায়নি। গ্রেফতারি, বিচার তো অনেক পরের কথা। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করলেও, পিএনবি-র টাকা ফেরত পাওয়ার জন্য বহুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget