এক্সপ্লোর
মত্ত অবস্থায় গাড়ি চালাতে বাধা দেওয়ায় পুলিশকে মারধর মহিলা ও চালকের

কলকাতা: মত্ত অবস্থায় গাড়ি চালাতে বাধা পেয়ে পুলিশকে মারধরের অভিযোগ। গ্রেফতার মহিলা ও তাঁর গাড়ির চালক। গতকাল মধ্যরাতে রাজারহাটের সিটি সেন্টার টুয়ের সামনে সিটি সেন্টার টুয়ের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, রাত একটা নাগাদ একটি গাড়ি করে আসছিলেন দু’জন। গতি বেশি থাকায় গাড়িটি আটক করে পুলিশ। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর শুরু করেন মহিলা ও চালক। পুলিশের দাবি মহিলা ও চালক দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















