এক্সপ্লোর

আবেশ মৃত্যুরহস্য: তদন্তের মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ

কলকাতা: পুলিশ খুনের মামলা রুজু করেছে। কিন্তু, বালিগঞ্জের বহুতলের বেসমেন্টের পার্কিং লটে কী হয়েছিল, যা ১৭ বছরের আবেশ দাশগুপ্তকে মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল? শনিবার সকাল থেকে আবেশ এবং তার বন্ধুরা কী করেছিল, সেই তথ্যগুলিকে একসুতোয় গেঁথেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, শনিবার এই বহুতলে লেখক অমিত চৌধুরীর বাড়িতে একটি জন্মদিনের পার্টি ছিল। দুপুরে সেখানে যায় আবেশ। সঙ্গে ছিল তার আরও কয়েকজন বন্ধুবান্ধব। পুলিশ সূত্রে দাবি, শনিবার মায়ের থেকে ১৮০০ টাকা নিয়ে বেরোয় আবেশ। আবেশের মা রিমঝিম দাশগুপ্ত জানান, সকাল ন’টায় বেরিয়ে যায়। বলল জন্মদিনের পার্টি আছে।। জানা গিয়েছে, দুপুরেই আবেশ এবং তার বন্ধুরা প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ক্লাবে যায়। ক্লাবের রেস্তোরাঁর ইনচার্জ সুজন চৌধুরী সেই ঘটনার সত্যতা স্বীকার করেন। জানান, ১৬ জন এসেছিল। খাওয়াদাওয়া করে। লনের মধ্যে আড্ডা মারে। বিকেলে বেরিয়ে যায়। ক্লাবে মধ্যাহ্নভোজ সেরে রাস্তার ধারে একটি দোকান থেকে তারা পানীয় কেনে। পুলিশ সূত্রে দাবি, ক্লাবে মধ্যাহ্নভোজের বিল মেটায় আবেশের এক বন্ধু। আর পানীয় কেনার টাকা দেয় আবেশ। তারপর তারা ফিরে আসে বালিগঞ্জের বহুতলে। পুলিশের অনুমান, সেখানেই বন্ধুর সঙ্গে আবেশের হাতাহাতি হয়। পুলিশ সূত্রে খবর, সন্ধে লেখক অমিত চৌধুরী নিরাপত্তারক্ষী মারফত খবর পান, পার্কিং লটে রক্তাক্ত অবস্থায় আবেশ পড়ে রয়েছে। তিনি প্রথমে অ্যাম্বুল্যান্সে ফোন করেন। অ্যাম্বুল্যান্স আসতে দেরি করায় তিনি নিজে গাড়িতে আবেশকে ঢাকুরিয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু, গোটা ঘটনায় মিসিং লিঙ্ক হয়ে রয়েছে বেসমেন্টে ঘটে যাওয়া ওই কয়েকটা মুহূর্ত। কী হয়েছিল সেখানে? সেই উত্তরের খোঁজে পুলিশ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget