এক্সপ্লোর

জমি-আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজারহাট-নিউটাউন, থানার সামনে বিক্ষোভ, ধস্তাধস্তি

কলকাতা: জমি-আন্দোলন শুরু হয়েছিল ক’দিন আগেই। এবার তা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট-নিউটাউন। হিডকো দফতরে আন্দোলনকারী কৃষকদের স্মারকলিপি পেশ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সতর্ক ছিল প্রশাসন। হিডকো দফতরের সামনে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। সংলগ্ন বিভিন্ন এলাকায় ছিল কড়া নজরদারি। মজুত ছিল জলকামান, র্যাফ। সকাল সাড়ে এগারোটা নাগাদ অনুগামীদের নিয়ে হিডকো ভবনের সামনে যান আন্দোলনকারী কৃষকদের নেতা শেখ নিজাম। বলেন, হিডকো কর্তৃপক্ষ যেহেতু তাদের স্মারকলিপি নিচ্ছে না, তাই আইন অমান্য করা হবে। এরপরই নিজামকে হেফাজতে নেয় পুলিশ। প্রতিবাদে নিউটাউন থানায় বিক্ষোভ দেখান কৃষকরা। পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। কৃষকদের দাবিকে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস। এদিকে, রবিবার যে পাঁচজন কৃষককে পুলিশ গ্রেফতার করেছিল, এদিন তাঁরা জামিন পেয়ে গিয়েছেন। রাজারহাট নিউটাউনে উপনগরী তৈরির জন্য বাম আমলে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কৃষকদের অভিযোগ, প্রায় একুশটি মৌজার জমি কার্যত ক্ষতিপূরণ ছাড়াই দখল করে নেওয়া হয়। ক্ষতিপূরণের টাকাও কম দেওয়া হয়। সিঙ্গুরের উদাহরণ দেখিয়ে, রাজারহাটেও জমির উপযুক্ত ক্ষতিপূরণ চেয়েছেন কৃষকরা। তাঁদের দাবি, যে জমিতে নির্মাণকাজ হয়েছে, সেই জমির জন্য ক্ষতিপূরণ এবং যে জমিতে নির্মাণকাজ শুরু হয়নি, সেই জমি ফেরত দেওয়া হোক। এইসব দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছেন কৃষকরা। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সিঙ্গুরের সঙ্গে একে এক করে দেখা ঠিক হচ্ছে না। কিন্তু, সিঙ্গুরকে মডেল করে যদি একের পর এক জায়গায়, এভাবে সরকারের অধিগৃহীত জমি ফেরতের দাবি ওঠে এবং তা যদি ফিরিয়ে দেওয়া হয়, সে ক্ষেত্রে রাজ্যে শিল্পে হবে কোথায়? প্রশ্ন বণিক মহলের একাংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget