এক্সপ্লোর

কচুরি খাওয়া নিয়ে বচসা, সল্টলেকে প্রাতর্ভ্রমণকারীদের গায়ে গরম তেল, গ্রেফতার রেস্তোরাঁ মালিক, কর্মী

কলকাতা: সল্টলেকে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে রেস্তোরাঁকর্মীদের বচসা। গায়ে গরম তেল ছুঁড়ে দেওয়ার অভিযোগ। রেস্তোরাঁয় ভাঙচুর উত্তেজিত জনতার। কচুরি খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল সল্টলেকের সি এফ ব্লক। রোজকার মতো এদিনও সকাল ৭.৩০টা নাগাদ সেন্ট্রাল পার্কে  প্রাতর্ভ্রমণ করতে আসেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা। ২৫-৩০জন প্রাতর্ভ্রমণকারী একটি রেস্তোরাঁয় চা খেতে যান। রাস্তার অন্যদিকে তখন ইডলি বিক্রি করছিলেন এক ব্যক্তি। অভিযোগ, প্রাতর্ভ্রমণকারীরা তাঁর কাছে ইডলি খেতে গেলে বাধা দেন রেস্তোরাঁর মালিক। তিনি ইডলির ক্যান তুলে নিয়ে চলে যান। কেন তিনি এমন  করলেন, বুঝতে পারেননি প্রাতর্ভ্রমণকারীরা। তাঁরা বাধা দিলে রেস্তোরাঁর মালিকের সঙ্গে শুরু হয় বচসা। অভিযোগ, এরই মধ্যে কড়া থেকে ফুটন্ত তেল প্রাতর্ভ্রমণকারীদের গায়ে ছিটিয়ে দেন এক কর্মী। আহত হন অন্তত ১২ জন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রেস্তোরাঁর কর্মীরা। তাঁদের পাল্টা অভিযোগ, কচুরি দিতে দেরি হওয়ায় গালাগালি করেন প্রাতর্ভ্রমণকারীরা। প্রতিবাদ করলে দোকানে ভাঙচুর করেন তাঁরা। সেই সময় কড়া উল্টে গায়ে গরম তেল পড়ে যায়। যদিও ঘটনার পর রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন প্রাতর্ভ্রমণকারীরা। সেই অভিযোগের ভিত্তিতে মালিক প্রকাশ জালান ও অভিযুক্ত কর্মী ভোলা কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget