এক্সপ্লোর

সুগত-সরকার সংঘাত? শিক্ষামন্ত্রীর মন্তব্যে জল্পনা

কলকাতা: সুগত মারজিতের সঙ্গে কি সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে? বৃহস্পতিবার, বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে এই প্রশ্ন উঠেছে শিক্ষামহলে।   এদিন বিধানসভায় শিক্ষা-বাজেটের জবাবী ভাষণে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপচার্য নিয়োগ সংক্রান্ত প্রসঙ্গে বলেন শিক্ষামন্ত্রী। তখনই নাম না করে সুগত মারজিতের প্রসঙ্গ তোলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ১৩ তারিখের পর রাখব কি না তা তো বলিনি। কিন্তু, উপাচার্যকে রাখা হবে কি না এ বিষয়ে তো শেষ কথা বলবেন আচার্য তথা রাজ্যপাল। শিক্ষামন্ত্রী কেন এরকম মন্তব্য করছেন? এটা কি ঘুরপথে সেই বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারেই হস্তক্ষেপ নয়? প্রশ্ন শিক্ষামহলে।   যদিও, শিক্ষাবিদদের একাংশের দাবি অস্থায়ী উপাচার্য কে হবেন, স্থায়ী উপাচার্য কাকে করা হবে, সে বিষয়ে আচার্য চূড়ান্ত সিদ্ধান্ত নেন ঠিকই। কিন্তু উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির গঠনতন্ত্র তৃণমূল জমানায় এমনভাবেই একাধিকবার পরিবর্তিত হয়েছে, যাতে সরকারের মনোভাবই গুরুত্ব পায়।   কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে, সুগত মারজিতের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ১৪ই জুলাই। সম্প্রতি, আচার্য-রাজ্যপালকে চিঠি দিয়ে জানান, ওই পদে তিনি আর মেয়াদবৃদ্ধি চান না। তাঁর জায়গায়  বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ডিন আশুতোষ ঘোষকে অস্থায়ী উপাচার্য পদে অনুমোদন দিয়েছেন আচার্য। এই প্রেক্ষাপটে, শিক্ষামন্ত্রীর এ দিনের মন্তব্যে প্রশ্ন উঠেছে, তা হলে কি সুগত মারজিতের সঙ্গে সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে?   যদিও, এই সুগত মারজিতের কাজেই সন্তোষ প্রকাশ করে তাঁকেই ফের অস্থায়ী উপাচার্য হিসেবে চান বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।   কিন্তু, সুগত মারজিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে আর মেয়াদবৃদ্ধি চাননি। এতেই কি সুর কেটেছিল? কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছ’মাসের জন্য অস্থায়ী উপাচার্য-পদে যোগ দিয়েই এই সুগত মারজিতই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি সরকারের লোক।   তা হলে কি সরকার চাওয়ার পরেও সুগত মারজিত ফের অস্থায়ী উপাচার্য হতে না চাওয়াতেই তৈরি হয়েছে সংঘাতের পরিস্থিতি? তাই কি এ দিন এমন মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী? প্রশ্ন শিক্ষামহলেরই একাংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget