এক্সপ্লোর
ডানলপে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি, লুঠ ৭৫ কোটি টাকার সোনা

কলকাতা:ডানলপে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি। লুঠ ৭৫ কোটি টাকা মূল্যের সোনা। ঘটনার তদন্তে সিআইডি। সংস্থার দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সকাল সাড়ে ১০টা নাগাদ বাইকে চড়ে এসে চার দুষ্কৃতী ওই স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ঢুকে বন্দুক দেখিয়ে লুঠপাট চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিন দুষ্কৃতীর মাথায় হেলমেট ও একজনের মুখ রুমালে ঢাকা ছিল। বাইকে ছিল না নম্বর প্লেট।সংস্থার নিরাপত্তারক্ষী হেলমেট খুলতে বললে, তাঁকে রিভলবারের বাঁট দিয়ে মারে এক দুষ্কৃতী। দুষ্কৃতীদের মধ্যে তিনজন হিন্দি ও একজন বাংলায় কথা বলছিল। দুটি ব্যাগ ভর্তি করে প্রায় ৩০ কিলোগ্রাম সোনা নিয়ে পালায় তারা। পালানোর সময় রেখে যায় মোবাইলগুলি। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
Before You Go
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















