এক্সপ্লোর

বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা বরদাস্ত নয়, সঙ্ঘ পরিবারকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: দুর্গাপুজো দোরগোড়ায়। চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে, বিসর্জন ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড়। দুর্গাপুজোর বিসর্জন নিয়ে বিতর্কে আরএসএস, বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, আগুন নিয়ে খেলবেন না। চক্রান্ত, অপপ্রচার বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী শনিবার নবান্নে বলেছেন, ‘১ তারিখ মহরম। ১ তারিখ একাদশী পড়েছে। একাদশীতে আমরা বিসর্জন দিই না। এটা আমাদের কালচার। দশমীর দিনও বিসর্জন হবে। ২ তারিখেও বিসর্জন হবে। তিন তারিখেও হবে। চার তারিখ পর্যন্ত হবে। কারণ ৫ তারিখ লক্ষ্মী পুজো আছে।’ এদিকে, এক দিন বিসর্জন বন্ধ রাখা নিয়ে পাল্টা প্রশ্ন তুলছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ‘রাজ্য সরকার বলছে, দুর্গাপুজোর বিসর্জন করতে পারবে না। এরপর হয়তো বলবে, পদ্মফুল দিয়ে পুজো করা যাবে না। বলবে ঘাসফুল দিয়ে পুজো করুন। সরকার প্রশাসন চালাতে পারছে না। মুম্বইয়ে তো পুলিশ দুটি প্রসেশনই করায়। কলকাতায় পারছে না। পুলিশ যদি না পারে তা হলে সেনা ডাকুন। দার্জিলিঙের সময় সেনাকে ডেকেছেন। এক্ষেত্রেও সেনাকে ডাকুন। ওরাই বিসর্জন করবে। আপনারা বেড়াতে চলে যান।’ পাল্টা সুর চড়িয়েছেন মমতাও। তাঁর তোপ, ‘কোথাও কোথাও বলছে, মুম্বইয়ের পুলিশ দক্ষ, বাংলার পুলিশ দক্ষ নয়। বাংলার মতো এত বড় করে পুজো কোথাও হয় না। মুম্বইয়ে গণেশপুজো আর মহরম একদিনে হলে সামলাতে পারবে না। গত পাঁচ বছরে পুজো ও ইদ একসঙ্গে পড়েছে। সেটা আমরা দক্ষতার সঙ্গে সামলেছি।’ মুখ্যমন্ত্রীর গলায় এ দিন শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। জানিয়ে দিয়েছেন, অস্ত্র নিয়ে মিছিল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। এদিকে, হিংসায় প্ররোচনার অভিযোগে রায়গঞ্জে গ্রেফতার করা হয়েছে ২ বিজেপি নেতাকে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget