এক্সপ্লোর

Mohan Bhagwat At Kolkata: নাড্ডার সভা ঘিরে তুলকালাম অব্যাহত, এরই মাঝে শহরে আজ মোহন ভাগবত

রাজ্যের বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মীর সঙ্গে দেখা করবেন মোহন ভাগবত।

কলকাতা: আজ কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দু’দিনের সফরে অংশ নেবেন বেশ কয়েকটি কর্মসূচিতে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফে জানানো হয়েছে, রাজ্যের বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মীর সঙ্গে দেখা করবেন মোহন ভাগবত। বিধানসভা ভোটের আগে আরএসএস প্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দুদিন আগেই বাংলা উত্তাল হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফর ঘিরে। প্রথমে হেস্টিংসে তাঁর সভাস্থলে 'গো ব্যাক' স্লোগান, ভবানীপুরে উত্তেজনা, পরদিন ডায়মন্ড হারবারের পথে শিরাকোলে কনভয়ে হানা। এই ঘটনা নিয়ে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার রেশ গড়িয়েছে রাজধানী পর্যন্ত। এরই মধ্যে অমিত শাহ জানিয়েছেন চলতে মাসের ১২-২০ তারিখ কলকাতায় থাকবেন তিনি। এই টালমাটাল পরিস্থিতিতেই মোহন ভাগবত আজ এলেন শহরে। জানা গিয়েছে,  আজ বিকেলে বণিকসভার উদ্যোগে পার্ক সার্কাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। RSS সূত্রে খবর, এবারের সফরে শহরের যুব সম্প্রদায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবেন তিনি।  দেখা করবেন বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বর সঙ্গেও। এক সপ্তাহ পরই দু-দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরের দিন ১৯ তারিখ উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় যাবেন তিনি। সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে ‘জন সম্পর্ক’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই দিন কলকাতায় ফিরে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ২০ তারিখ বীরভূমের শান্তিনিকেতনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সেটি পুরোপুরো সরকারি অনুষ্ঠান। জে পি নাড্ডা ফিরে যাওয়ার পর, অমিত শাহ বঙ্গসফর ঠিক হয়েছিল আগেই। তবে বৃহস্পতিবারের ঘটনার পর এই সফরের তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে। যদিও তাঁর বঙ্গসফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, যে কেউ আসতে পারেন, কারও কিছু যায় আসে না, মানুষ আমাদের পাশে আছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget