এক্সপ্লোর

বিসর্জন ঘিরে ঘাটে জোর নিরাপত্তা, শোভাযাত্রার প্রস্তুতি রেড রোডে

কলকাতা: পুজো শেষ। এবার শোভাযাত্রা, বিসর্জন। ঘাটগুলির পাশাপাশি নিরাপত্তা জোরদার রেড রোডেও। বৃহস্পতি ও শুক্রবার শহরের বড় পুজোগুলির বিসর্জন। বিসর্জন নির্বিঘ্ন করতে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা। ঘাটগুলিতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার। প্রতিটি ঘাটে থাকবেন একজন করে জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, থাকবেন অতিরিক্ত পুলিশকর্মী। প্রতিটি ঘাটে  নজরদারিতে থাকছে রিভার ট্রাফিক পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। অসামরিক প্রতিরক্ষা দফতরের তরফেও থাকছে বিশেষ দল। বাজে কদমতলা ঘাটে তৈরি হয়েছে পুলিশের কন্ট্রোলরুম। নিরাপত্তা জোরদার রেড রোডেও। শুক্রবার এখানেই হবে দুর্গাপুজোর শোভাযাত্রা। প্রস্তুতি জোরদার। শুক্রবার বিকেল ৫টা থেকে শোভাযাত্রা শুরু হবে রেড রোডে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের বিচারে ২৬টি সেরা পুজোর প্রতিমা। পুজো কমিটিগুলিকে বলা হয়েছে, প্রতিমা, আলোকসজ্জা তো থাকবেই, সম্ভব হলে মণ্ডপের রেপ্লিকাও শোভাযাত্রায় রাখতে হবে। দর্শকরা যাতে ভাল ভাবে শোভাযাত্রা দেখতে পারেন তার জন্য থাকছে বসার ব্যবস্থা। থাকছে ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থাও। অন্যদিকে, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বাড়ির প্রতিমা নিরঞ্জন। দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে তত্‍‍পর কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ।  প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে গঙ্গা থেকে কাঠামো তুলে ফেলার কাজ শুরু করেছেন কলকাতা বন্দরের কর্মীরা। তুলে ফেলা হচ্ছে ফুল ও পুজোর আনুষঙ্গিক জিনিসপত্র। এদিনও ঘাট পরিদর্শনে আসেন মেয়র পারিষদ দেবাশিস কুমার।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget