এক্সপ্লোর

‘তুমি যাবে না, বলো আমি কী নিয়ে থাকব?’ শিখার কথা আর শুনলেন না সোমেন

“আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আর বেঁচে থাকতে ভাল লাগছে না শিখা।”

কলকাতা: ছোড়দা আর নেই। বৃহস্পতিবার সারাদিন বন্ধু, সতীর্থ, শিষ্য আর প্রিয়জনদের শেষ পুষ্পার্ঘ্য নিয়ে বিদায় নিলেন সোমেন মিত্র।

‘তুমি যাবে না, বলো আমি কী নিয়ে থাকব?’ শিখার কথা আর শুনলেন না সোমেন

৭২ সাল থেকে সরাসরি সংসদীয় রাজনীতিতে। শিয়ালদা কেন্দ্র থেকে জিতে ৭ বার বিধায়ক নির্বাচিত হওয়া। ৩ বারের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। যার মধ্যে ২ বার ভোটাভুটিতে জয়। শেষ দিন পর্যন্ত ওই পদেই ছিলেন ইন্দিরা পন্থী কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ২০০৯ সালে একবার সাংসদও হয়েছিলেন। জোড়াফুল চিহ্নে জিতেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে।  দক্ষিণপন্থী রাজনীতিতে প্রিয় পরবর্তী সময়ে তিনি ছিলেন বাংলা কংগ্রেসের অন্যতম সফল নেতা ও নীতি নির্ধারক।

আরও পড়ুন: দলীয় নেতাদের কথায় কষ্ট পেয়েছিলেন, চাপ বাড়ছিল, রাজনীতি করতে দেওয়াই ভুল হল: শিখা মিত্র

একুশে জুলাই অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হন সোমেন মিত্র। কিডনিজনিত সমস্যা এবং হৃদরোগে আক্রান্ত কংগ্রেস নেতা চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। প্রদীপ ভট্টাচার্যকে ফোনে জানিয়েছিলেন, “চিন্তার কারণ নেই। ফের কথা হবে।” সেই কথা অসমাপ্তই থেকে গেল।

আরও পড়ুন: অপেক্ষা করেও শেষ দেখা হল না, পুষ্পস্তবক রেখেই চলে এলেন মমতা

যাওয়ার দিনেও একটু একটু করে ছুঁয়ে গেলেন  নিজের ‘স্বপ্নের বিধানভবন’, বিধানসভা সহ আমহার্স্ট স্ট্রিট, রডন স্ট্রিট। 'অমর রহে' স্লোগান আর রজনীগন্ধায় ঢেকে শেষবার যখন বাড়ি এলেন, সোমেনের অপেক্ষায় তখন ব্যাকুল নয়নে দাঁড়িয়ে গোটা পাড়া। রডন স্ট্রিট তখন ভিড়ে ভিড়। লাল শাড়ি পরে দাঁড়িয়ে শিখা মিত্র। স্ট্রেচারে শায়িত সোমেনকে দেখেই তাঁর চিৎকার, “না তুমি যাবে না। যাবে না”। শেষবার গলা জড়িয়ে বলছেন, “আমি কী নিয়ে থাকব বলো”। সোমেন শুনলেন না!

বুধবার ছেলের মোবাইল থেকে ভিডিও কলে যখন কথা হয়, শিখাকে সোমেন বলেছিলেন, “আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আর বেঁচে থাকতে ভাল লাগছে না শিখা।” প্রত্যুত্তরে শিখা বলেছিলেন, “তুমি এমন কথা কেন বলছ?” কোনও উত্তর দেননি সোমেন, যেমন দিলেন না আজও!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Birbhum News | গ্রেফতার করা হয়েছে বীরভূমের মিনার মণ্ডলকে, নিয়ে যাওয়া হয়েছে থানায়
Birbhum News | বাড়ি হয়েছে সিল! অগত্যা আত্মীয়ের বাড়ির পথে মিনারের পরিবার
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget