এক্সপ্লোর

অপেক্ষা করেও শেষ দেখা হল না, পুষ্পস্তবক রেখেই চলে এলেন মমতা

বিধানসভায় নির্ধারিত সময়ে পৌঁছল না দেহ। অপেক্ষা করেও চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে সোজা বিধানভবন হয়ে বিধানসভা। সেখান থেকে নিজের নিবাস। তারপর একেবার নিমতলা। বৃহস্পতিবার এই রাস্তা ধরেই শেষ ‘পথ হাঁটলেন’ বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। ৭৮ বছরের প্রবীন নেতার শ্রদ্ধায় সকাল থেকেই মৌলালির প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ছিল উপচে পড়া ভিড়। প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যের কংগ্রেস নেতারা সেখানেই প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ভিডিও বার্তায় শোকপ্রকাশ ও সমবেদনা জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। একইরকম ভাবে শোকজ্ঞাপন করেছেন দীপা দাশমুন্সিও।

মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন বিধানসভায়। পুষ্পস্তবক নিয়ে বেলা সাড়ে ১২টা নাগাদই বিধানসভায় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আসেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাও। ২০ মিনিট অপেক্ষা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, আর কতটা সময় লাগতে পারে। তাঁকে জানানো হয় প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মরদেহ বিধানসভায় আসতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। এরপর আর দেরি করেননি মুখ্যমন্ত্রী। প্রাক্তন সতীর্থের মরদেহ যেখানে রাখা হবে, সেখানেই পুষ্পস্তবক রেখে দিয়ে নবান্নের উদ্দেশে বেরিয়ে যান তিনি। “আমার কাজ আছে, আর কতক্ষণ অপেক্ষা করব”, বলে বেরিয়ে যাওয়ার আগে মন্ত্রিসভার তিন সদস্যকে দায়িত্ব দিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হল না শেষ দেখা।

অপেক্ষা করেও শেষ দেখা হল না, পুষ্পস্তবক রেখেই চলে এলেন মমতা

তবে আজ সকালেই প্রয়াত নেতার উদ্দেশে ফেসবুকে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বিধানসভায় শাসক দলের হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ফিরহাদ হাকিম, নির্মল মাজি এবং তাপস রায়। বিধানসভায় সোমেন মিত্রকে শেষ শ্রদ্ধা জানান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

বিধানসভায় না গেলেও প্রাক্তন নেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করতে বিধানভবনে এসেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। স্মৃতিচারণ করে সুব্রত বলেন, “বুক চিতিয়ে রাজনীতি করেছেন। ওঁরই ছত্রছায়ায় আমরা নকশালদের বিরুদ্ধে লড়েছি।”

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget