এক্সপ্লোর

নারদ মামলায় সিবিআই তদন্তের জল্পনা জোরাল

কলকাতা: নারদ মামলায় সিবিআই জল্পনা আরও জোরাল। বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বলে, মামলার আবেদনপত্রে দেখা যাচ্ছে, সরকার বলেছিল, নারদকাণ্ডের তদন্ত করবে। যেহেতু এই মামলায় হেভিওয়েটদের নাম জড়িয়েছে, তাই রাজ্যের সংস্থার পরিবর্তে যদি স্বাধীন সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাতে আপত্তির কী আছে? এর আগে শুক্রবারের শুনানিতে বিচারপতি নিশীথা মাত্রেও বলেন, নিরপেক্ষ ও স্বাধীন সংস্থার তদন্ত করা উচিত। এ দিনের শুনানিতেও প্রধান বিচারপতি বলেন, হতে পারে ম্যাথ্যু স্যামুয়েল একজন খারাপ লোক, কিন্তু তার মানে এই নয়, তাঁর কাছ থেকে টাকা নেওয়াটা অনুমোদনযোগ্য। ম্যাথ্যু স্যামুয়েলের কী হবে, এই মুহূর্তে তা নিয়ে আদালত চিন্তিত নয়। বরং ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা নিয়েই আদালতের চিন্তা। এ দিনের শুনানিতে অভিযুক্তদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল কংগ্রেস ও দলের নেতানেত্রীদের গায়ে কালি ছেটাতেই এই ভিডিও শ্যুট করা হয়েছে। গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা আদৌ কোনও স্টিং অপারেশন নয়। কোনও দুর্নীতি হচ্ছে, সেটা গোপনে শ্যুট করা হলে তাকে স্টিং অপারেশন বলে। নারদকাণ্ডে যিনি টাকা দিচ্ছেন, তিনিই ভিডিও শ্যুট করছেন। এখানে কাউকে টাকা চাইতে দেখা যায়নি। এর আগের দিনের শুনানিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রও বলেছিলেন, এটা আদালতগ্রাহ্য অপরাধ বলে মনে হয় না। ফুটেজে কোথাও টাকা চাওয়া হয়েছে বলে দেখা যায়নি। পাল্টা তহেলকাকাণ্ডের প্রসঙ্গ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, বঙ্গারু লক্ষ্মণের বিরুদ্ধে মামলাতেও টাকা চাওয়া হয়নি। তাও সেটা ঘুষ সংক্রান্ত মামলা। আগামী বুধবার এই নারদ মামলার পরবর্তী শুনানি।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget