এক্সপ্লোর

মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতি বাতিল করল মহাজাতি সদন কর্তৃপক্ষ, ক্ষুব্ধ আরএসএস

কলকাতা: মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দিয়েও পরে বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার-নিয়ন্ত্রিত মহাজাতি সদন। এমনই অভিযোগ করল আরএসএস।

বুকিং বাতিল করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠন। এদিন রাজ্যে আরএসএস-এর মুখপাত্র বলেন, এমন ঘটনা প্রথম নয়। এর আগেও রাজ্য সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন তিনি। আমরা এর তীব্র নিন্দা করছি।

৩ অক্টোবর মহাজাতি সদনে সিস্টার নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের আয়োজক ছিল ভগিনী নিবেদিতা মিশন ট্রাস্ট। বক্তার তালিকায় নাম ছিল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আরএসএস প্রধান ভাগবতের।

ট্রাস্ট কর্তৃপক্ষের দাবি, জুন মাসেই মহাজাতি সদন বুক করা হয়েছিল। কিন্তু, গত সপ্তাহে মহাজাতি সদন কর্তৃপক্ষ প্রথমে জানায় পুলিশের অনুমতি লাগবে। যখন জানানো হয়, অনুষ্ঠান নিয়ে আগেই পুলিশকে জানানো হয়েছে, তখন সদন কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ওই সময় মেরামতির কাজ চলবে। ফলে, সদন দেওয়া যাবে না।

আরএসএস-এর দাবি, পুজোর ছুটিতে অনুষ্ঠান হবে বলে অতিরিক্ত ভাড়াও দিতে হয়। কিন্তু বৃহস্পতিবার সদন কর্তৃপক্ষ হঠাৎ বেঁকে বসেন। শুক্রবার তারা জানিয়ে দেয়, অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে। কারণ ওই সময়ে পূর্ত দফতর হলে মেরামতির কাজ করবে।

যদিও, মহাজাতি সদন জানিয়েছে, মেরামতির কাজ চলায় নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত হতে পারে। সেই আশঙ্কা করেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাধ্য হয়েই অন্যত্র অনুষ্ঠান করা হবে ওই দিন।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget