এক্সপ্লোর

তৃণমূল ছাত্র পরিষদের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়, ছবি তুলতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপর্ব ঘিরে ধুন্ধুমার। ফের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। সংঘর্ষের ছবি তুলতে গেলে মোবাইল ফোন কেড়ে নিয়ে সংবাদমাধ্যমকে বাধা। আক্রান্ত এবিপি আনন্দ। ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নের স্ক্রুটিনি ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তাল হল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাতটি ক্যাম্পাসেরই মনোনয়ন জমা পড়েছে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। সেই মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি ছিল বৃহস্পতিবার। এ দিনই প্রচুর বহিরাগতকে নিয়ে ক্যাম্পাসে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী। দাবি, ভোট যেন সুষ্ঠু ও অবাধে হয়। যদিও উপাচার্য আশুতোষ ঘোষ জানান, এমন কিছু হয়নি যাতে বলা যায় ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে না। ক্যাম্পাসে ঢুকতে গেলে রেজিস্টারে নাম লেখার ব্যবস্থা রয়েছে। রয়েছে সিসিটিভির নজরদারি। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভোটের কোনও সম্পর্ক না থাকলেও বঙ্গবাসী-সহ একাধিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলেন, এই প্রশ্ন উঠেছে। বঙ্গবাসীর এক ছাত্র জানান, ভোট আছে। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থনে এসেছি। তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটা সিট দখল করুক। সিনিয়ররা বলল, তাই এসেছি। উপাচার্যের ঘর থেকে বেরিয়ে জয়া দত্তর সদর্পে ঘোষণা, ৭৮৩-র মধ্যে চারশোয় জিতে গিয়েছি। কিন্তু, ভোটের আগেই কী করে ভোটের ফল বলে দিচ্ছেন তিনি? উপাচার্য জানান, এদিন স্ক্রুটিনির ভেরিফিকেশন কাজ চলছিল। তার মধ্যেই কীভাবে তৃণমূলের ছাত্র সংগঠনের নেত্রী জানলেন, তারা চারশো আসনে জিতে গিয়েছেন? এই প্রশ্নের মাঝেই ক্যাম্পাস ছাড়েন তিনি। আর তারপরই ক্যাম্পাস একেবারে রণক্ষেত্র। তৃণমূলের দুই গোষ্ঠী রীতিমতো হাতাহাতি শুরু করে দেয়। সংবাদমাধ্যম এই ছবি তুলতে গেলে রে রে করে আসেন কয়েকজন। ছবি তুলতে বাধা দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের হাতে হেনস্থার শিকার হন এবিপি আনন্দ সাংবাদিক কৃষ্ণেন্দু অধিকারী। তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হেনস্থা করা হয়। এত কিছুর পরেও, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রীর দাবি, তাঁদের সংগঠনের কেউ কৃষ্ণেন্দুদাকে হেনস্থা করেনি। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, টিএমসিপির উপর বিরোধীদের আক্রমণ। শেষমেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের পরিস্থিতি এ দিন এমন জায়গায় পৌঁছয়, যে পুলিশ মোতায়েন করতে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget