এক্সপ্লোর

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি অভিযোগে উত্তাল বিধানসভা, চোরের মায়ের বড় গলা, বামেদের পাল্টা কটাক্ষ পার্থর

কলকাতা:  প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ বাম-কংগ্রেসের। চোরের মায়ের বড় গলা! জবাবে বামেদের তীব্র কটাক্ষ শিক্ষামন্ত্রীর। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে আলোচনার প্রস্তাব দেয় বাম ও কংগ্রেস। কিন্তু সে প্রস্তাব গৃহীত না হওয়ায়, ওয়েলে নেমে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মধ্যেই চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব। একটি প্রশ্নের উত্তর দিতে ওঠেন শিক্ষামন্ত্রী। তখন ‘চোর’ ‘চোর’ বলে চিত্কার জুড়ে দেন বিরোধীরা। সে সময় বামেদের তীব্র কটাক্ষ করে শিক্ষামন্ত্রী বলেন, এখানে যাঁরা চিত্কার করছেন, তাঁরা একসময় ডাকাত ছিলেন। এখন ছিঁচকে চোর। চোরের মায়ের বড় গলা! অতীতে কী করেছেন? স্কুলে ক্যাডারদের চাকরি দিয়েছেন। স্কুলে গিয়ে উলবোনা ও গণশক্তি পড়া হয়েছে। এই সরকার ক্ষমতায় এসে সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে বলেই এত গায়ের জ্বালা। পাশাপাশি, মিড ডে মিল নিয়েও বামেদের কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মিড ডে মিল নিয়েও ছিঁচকে চোরের দল ডাকাতি করেছে। সেগুলো আমরা এখন দেখছি, তাই চোরদের ভাল লাগছে না। মিডিয়া আছে বলে ৬টি লোক চিত্কার করছে। এখানে চিত্কার না করে মানুষের কাছে গিয়ে কথা বলুন। এরপরই বিধানসভা চত্বরে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেস ও বাম বিধায়করা। পরে বিধানসভার দক্ষিণ গেটের সামনেও বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা। সরকার ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেও অভিযোগে অনড় বিরোধীরা। সব মিলিয়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget