এক্সপ্লোর
তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে ‘চুরি’

কলকাতা: ‘চুরি’ হল তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। গতকাল মাঝরাতে এন্টালির বিধায়কের বাড়িতে এই কাণ্ড ঘটেছে বলে অভিযোগ। বিধায়কের বাড়ির লোকের অভিযোগ, ১ দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে লুঠপাট চালায়। তাঁদের দাবি, ক্যামেরা ও ল্যাপটপ চুরি গিয়েছে। তবে পরিবারের লোকজন চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতী পালায় বলে দাবি করেছেন তাঁরা। ঘটনাস্থল থেকে ১টি ছুরি উদ্ধার হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। ডিসি সেন্ট্রাল সহ পুলিশকর্তারা ঘটনাস্থলে যান।
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
শিক্ষা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















