এক্সপ্লোর

‘কোথায় বার-হোটেল করেছেন মুকুল, সব বলব’, আক্রমণ বৈশ্বানরের

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নানা ইস্যুতে, বারবার তৃণমূল শীর্ষ নেতৃত্বকে নিশানা করছেন মুকুল রায়। এবার তার জবাব দিতে গিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল! জাগো বাংলা থেকে মা-মাটি-মানুষ। ‘ট্রেড মার্ক’ বিতর্কে, শনিবার বিজেপি রাজ্য দফতরে বসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মুকুল রায়। দাবির স্বপক্ষে নথিও পেশ করেন তিনি। বলেন, এটা আমার কথা নয়। অভিষেকের হলফনামা। যেখানে বলা হয়েছে, তিনি নিজে কিছু করেননি। যা করেছেন, তা মুখ্যমন্ত্রী ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে। শনিবারই মুকুল রায়কে পাল্টা জবাব দেয় তৃণমূল নেতৃত্ব। মুকুলকে একহাত নেন পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, সাধন পাণ্ডে ও অনুব্রত মণ্ডল। কেউ আক্রমণ করেন, কেউ কটাক্ষ। আর রবিবার মুকুলের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলল তাঁর পুরনো দল! এদিন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, একটা লোক দল পাল্টে মিথ্যে, অসত্য বলছেন। এটা অভিসন্ধি। কতটা সত্যতা আছে সময়মতো বলব। ওনার অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকেছে বলব। কোথায় বার, হোটেল করেছেন, সব বলব। মীরজাফর, ওখানে জায়গা পাওয়ার জন্য এসব করছেন। যার জন্য রেলমন্ত্রী হয়েছিলেন তাকেই পিছন থেকে ছুরি মারছেন। শনিবার ক্লাবের পুজোর প্রসঙ্গ টেনে তৃণমূলের মহাসচিবকে আক্রমণ করেছিলেন মুকুল রায়। বলেন, ভিবজিওর কী? আইকোর কী? এমপিএস কী? প্রয়াগ কী? বিজ্ঞাপন নিতেই পারে। কিন্তু তারা হচ্ছে কর্পোরেট পার্টনার। যার মুখ্য উপদেষ্টা শ্রীমান পার্থ কুমার চট্টোপাধ্যায়। তৎকালীন শিল্পমন্ত্রী। হয়তো বোঝেনি, বাচ্চা ছেলে, বুঝতে এরকম কাঁচাকাজ করতে না। রাজ্যের পলিটিক্সটাই মানিটাইসড হয়ে গিয়েছে। যদিও মুকুলের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে চাননি পার্থ চট্টোপাধ্যায়। দলের মহাসচিব বলেন, আমি ৫০টি ক্লাবের সঙ্গে যুক্ত। আর ওটা ক্লাবের ব্যাপার নয়, রাজনৈতিক দল আলাদা। মহাসচিব আক্রমণের সুর না চড়ালেও, তাঁর হয়ে মুকুলকে জবাব দিয়েছেন বৈশ্বানর। বলেছেন, ক্লাবের লোকেরা বলেছে। উত্তর দিয়েছে। ওনার কথার কোনও ভিত্তি নেই। যা তা করেছেন, অন্যায় করেছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করেছে। উনি যা করেছেন, তা সময়মতো আমরা দেব। বিভীষণের মতো কাজ করছেন। সব মিলিয়ে মুকুল-তৃণমূলের তরজা ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতির পারদ। হিমেল আমেজের মধ্যেও বোঝা যাচ্ছে রাজনীতির উষ্ণতা!

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget