এক্সপ্লোর

নেতাজির ফাইল প্রকাশের দাবি তৃণমূলের, মোদিকে চিঠি সুখেন্দুশেখরের

ভোটের মুখে নেতাজির জন্মজয়ন্তী নিয়ে জমজমাট রাজনীতি। এই আবহে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের জন্য চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠি পাঠানো হয়েছে রাজনাথ সিংহকেও।

কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: প্রতিরক্ষা মন্ত্রকে রাখা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। রাজ্যসভায় দলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের মতো বিজেপি সরকারও নেতাজির তথ্য প্রকাশ করতে চায় না বলেই এই গড়িমসি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। কেন্দ্রীয় সরকার এবার থেকে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে। ওই দিন কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রীর। একই দিনে শ্যামবাজার থেকে নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে নেতাজির জন্মজয়ন্তী নিয়ে জমজমাট রাজনীতি। এই আবহে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের জন্য চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠি পাঠানো হয়েছে রাজনাথ সিংহকেও।

তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রীর সচিবালয়, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকে নেতাজি সংক্রান্ত অনেক ফাইল রয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগের ঐতিহাসিক প্রতুল গুপ্তর একটি বই আছে, যেখানে আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির উপর প্রচুর তথ্য রয়েছে। সেই বই প্রকাশ্যে আনারও দাবি তোলা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘ বইটিতে ১৮৬-১৯১ পাতায় তথ্য আছে যা বিতর্কিত, সেখানে সম্ভবত মারা যাননির কথা রয়েছে, জীবিত অবস্থায় তিনি চলে গিয়েছিলেন, মারা যাওয়ার গল্পটা শেষ হবে ৷ একারণে বই প্রকাশ করতে চায় না ৷ ’’

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ কেন্দ্র যা করার করছে, রাজ্য সরকারও তো করতে পারত, করেনি কেন, তারা নেতাজির নাম করে প্রকল্প করবে, আর সেই দিয়ে ভোট নেবে? আমরা তো কাউকে বারণ করিনি, আপনারা করলে করুন ৷ ’’

যদিও নেতাজির পরিরারের সদস্য প্রয়াত কৃষ্ণা বসু বিশ্বাস করতেন যে, তাইহোকু বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। একই বিশ্বাস প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুরও। যদিও এবিষয়ে তিনি এদিন কোনও মন্তব্য করতে চাননি। ভোটমুখী বাংলায় রাজনীতিকদের এবার হাতিয়ার নেতাজি। বছরভর এই মণীষীর জন্মদিন পালনে কমিটি গঠন করেছে মোদি ও মমতা সরকার। কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করেছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই দুই সরকার কিছু ফাইলও প্রকাশ করেছে। এবার নেতাজি সম্পর্কে আরও তথ্য প্রকাশের দাবিতে চিঠি দিল তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget