এক্সপ্লোর

‘ভাবুন ভোট, নোট নয়’ সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে দলীয় কাউন্সিলরদের হুঁশিয়ারি মমতার

কলকাতা:  সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে এবার দলের কাউন্সিলরদের চরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রাখঢাক না রেখে স্পষ্ট বুঝিয়ে দিলেন, এরকম অভিযোগ উঠলে আইন তো ছাড়বেই না। দলও ছাড়বে না। শুক্রবার তৃণমূল কাউন্সিলরদের একটি কর্মশালায় মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই বলেন, আমি সব খবর জানি। বলে দিলে হাঁড়ি ফাঁস হয়ে যাবে। শেষবার সতর্ক করছি। এবার কিন্তু, কাজে করে দেখাব। মানুষের ভোট নিয়ে ভাবুন, নোট নিয়ে নয়। যারা নোটের জন্য ভাবছেন তাদের শর্ট টার্মে চলে যেতে হবে। করে খাবেন নাকি লং ট্রামে থাকবেন। যারা দু’বছর করে খাওয়ার কথা ভাবছেন, তাদের দল, আইন, সমাজ কেউ ছাড়বে না। এদিন একেবারে পুরসভা ধরে ধরে কাউন্সিলরদের তীব্র ভৎর্সনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ডিকেট প্রসঙ্গে বলতে গিয়েই তৃণমূলনেত্রী ফেরেন বিধাননগরের কাউন্সিলরদের দিকে। বলেন, এখানে ডেঙ্গির দাপট কেন? বাইরে থেকে লোক এনে এলাকা পরিষ্কার করাতে হচ্ছে। লজ্জা করে না? সিন্ডিকেট করার সময় মনে থাকে না? সারা রাজ্যের লোক সিন্ডিকেট শিখেছে আপনাদের কাছ থেকে। আপনাদের একজন জেলে রয়েছেন। আপনাদের লজ্জিত হওয়া উচিত। তৃণমূলনেত্রীর ক্ষোভের মুখে পড়েছে দক্ষিণ দমদম পুরসভাও। সেখানকার কাউন্সিলরদের উদ্দেশে তিনি কড়া বার্তা দেন, দু’জন কাউন্সিলর কোনও কোনও কাজের জন্য নাকি ৩০-৪০ লক্ষ টাকা দাবি করেন। আমি কারও নাম করছি না। এবার ডানা ছেঁটে দেব। দলে কোনও দুর্নীতি যে তিনি বরদাস্ত করবেন না... সেটা বোঝাতে তৃণমূলনেত্রীর বার্তা, দলের সম্মান না থাকলে, ব্যক্তিগতভাবে টাকা পকেটে পুরে লাভ হয় না। নিজে দুর্নীতি করবেন না। অন্যকেও করতে দেবেন না। দলের ভাবমূর্তি রক্ষা করাই প্রথম ও শেষ কথা। তৃণমূলনেত্রীর আরও বার্তা, মিনিমাম প্রয়োজন নিয়ে থাকুন। এভাবে কেউ চললে কিছু বলি না। ম্যাক্সিমাম করতে গেলেই দলের নজরে পড়বে। এবং দল ব্যবস্থা নেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, জুলুমবাজি, নির্মাণকাজ নিয়ে সিন্ডিকেট-রাজ, জলাজমি-পুকুর ভরাট করে প্রোমোটিং সহ নানা ক্ষেত্রে তৃণমূল কাউন্সিলরদের একাংশ যুক্ত বলে নানা সময়ে দলের শীর্ষস্তরে অভিযোগ আসছে। যা দলের পক্ষে ক্ষতিকর। তাই দলের ভাবমূর্তির ক্ষতি করে, এমন কোনও কাজের সঙ্গে কাউন্সিলররা কেউ যুক্ত থাকলে, তিনি যে রেয়াত করবেন না, এদিন রাজ্যের সব দলীয় কাউন্সিলরদের বৈঠকে ডেকে সেব্যাপারেই তাঁর চরম হুঁশিয়ারির কথা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget