এক্সপ্লোর

ছাত্র ধরে রাখতে এবার সিবিএসই-র ধাঁচেই নয়া সিলেবাস আইএসসিতে

কলকাতা: ধাঁচ বদলাচ্ছে আইএসসি। সিবিএসই-র আদলে সিলেবাস ও প্রশ্নপত্রে এবার হবে আইসসি পরীক্ষা। রাজ্যে এসে ঘোষণা করলেন, আইসিএসই কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ এ্যান্ড সেক্রেটারি জেরি অ্যারাথুন।   কী বদল আসছে আইএসসি পরীক্ষায়? কাউন্সিলের ঘোষণা, সিবিএসই-র মতো সিলেবাস ও প্রশ্নপত্রে এবার পরীক্ষা হবে আইএসসি-র পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক ও জীববিদ্যার। চলতি বছরে একাদশ শ্রেণি থেকেই লাগু হবে এই নয়া বিধি।  অর্থাৎ ২০১৮-র আইএসসি পরীক্ষা হবে সিবিএসই-র মতো সিলেবাস ও প্রশ্নপত্রে। প্রশ্নপত্রে থাকছে মাল্টিপল চয়েস। জুন মাসের শেষে মডেল প্রশ্নপত্র প্রকাশ করবে আইসিএসই কাউন্সিল। কিন্তু কেন সিবিএসই-মুখী আইসিএসই কাউন্সিল? আসলে, আইআইটি জয়েন্ট, মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা সহ অধিকাংশ সর্বভারতীয় প্রবেশিকার নিয়ামক সিবিএসই বোর্ড। এর ফলে পড়ুয়া ও অভিভাবদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, সিবিএসই বোর্ডের সিলেবাসে পড়লে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে সুবিধা হবে। শিক্ষামহলের একাংশের মতে, এই মনোভাবের ফলেই দশম শ্রেণির পর সিবিএসই বোর্ডে যাওয়ার প্রবণতা বাড়ছে পড়ুয়াদের মধ্যে। আইসিএসই কাউন্সিলের যুক্তি, এই ধারণা ভ্রান্ত। এই ধারণা বদলাতেই এই সিদ্ধান্ত। এখানেই শেষ নয়। এবার আইসিএসই কাউন্সিলের তৈরি সিলেবাসেই হবে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন। ২০১৭ থেকে প্রতিটি ক্লাসের পঠনপাঠনে লাগু হবে এই বিধি। আইসিএসই, আইএসসি - দু’টি পরীক্ষাতেই ইংরেজি সাহিত্যের নয়া সিলেবাস ২০১৯-এর পরীক্ষা থেকে এই পরিবর্তন লাগু হবে।     বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক বোর্ডগুলির সংস্থা কনফেডারেশন অফ বোর্ড অফ সেকেন্ডরি এডুকেশন বা কবসে-এর উদ্যোগে ইতিমধ্যেই দেশজুড়ে অভিন্ন সিলেবাস তৈরি হয়েছে। যে সিলেবাস অনুসরণ করছে দেশের ১৭টি বোর্ড। সেই বোর্ডগুলির মধ্যে রয়েছে সিবিএসই ও আইসিএসই। তার পরেও স্কুলের পঠনপাঠনের সঙ্গে সঙ্গে সর্বভারতী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি পড়ুয়াদের যে আকর্ষণ, সেই বাস্তবতাকে মেনে নিতেই সিলেবাস ও প্রশ্নপত্রে সিবিএসই ও আইসিএসই-র এই অভিন্ন নীতি বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget