এক্সপ্লোর

পৌষের শেষ দিনে কলকাতায় পারদ ছুঁলো ১১.৯, আজ মরসুমের শীতলতম দিন

কলকাতা:  পৌষের শেষ দিনে একধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পারদ নেমেছে জেলাতেও। ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। জলপাইগুড়ি ৬ দশমিক ২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। মালদায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীতের দাপট। শ্রীনিকেতন ৭ দশমিক ৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। বর্ধমান ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ডহারবারে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। এদিকে উত্তর ভারতেও চলছে শীতের কাঁপুনি। রাজধানী দিল্লিতে আজকের তাপমাত্রা ছুঁয়েছে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তর ভারতের বেশ কিছু জায়গায় পারদ হিমাঙ্কের আশেপাশে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও পড়বে উত্তর ভারতে, বইবে তীব্র শৈত্যপ্রবাহ। শৈত্য প্রবাহের দাপটে গত পাঁচ বছরে সবচেয়ে শীতলতম জানুয়ারি উপভোগ করছে কাশ্মীর ও শ্রীনগর। ঠাণ্ডার দাপটে জমে গেছে ডাল লেক। রাজস্থানেরও অবস্থা এক। ঠাণ্ডায় কাঁপছে মরুশহর। রাজস্থানের শিকারে তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের এক ডিগ্রি নীচে। চুরু, মাউন্ট আবুর অবস্থাও এক। এদিকে ঠাণ্ডার সঙ্গে দৃশ্যমানতাও কমে গেছে রাজধানী দিল্লিতে। তার জেরে দিল্লিমুখী ২৫টি ট্রেন দেরিতে চলছে, সময় বদল করা হয়েছে ৮টি ট্রেনের। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের কবলে পড়বে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশের কিছু এলাকা, বিধর্ব এবং ওড়িষ্যা বেশ কিছু অঞ্চল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget